সিলেট ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২২
সিলেট নগরীর সুরমা মার্কেটস্থ ‘সুরমা যুব ব্যবসায়ী সমিতি’ এর পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৭ জুলাই) সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ৭ নং জালালপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বিভিন্ন গ্রামে শতাধিক পরিবারের মধ্যে ত্রাণ ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুরমা যুব ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আঙ্গুর আলী। তিনি বলেন, আলহামদুলিল্লাহ সুরমা যুব ব্যবসায়ী সমিতির উদ্যোগে ঈদ উপহার পৌছে দেওয়া হয়েছে। আমরা সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার ৭ নং জালালপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বিভিন্ন গ্রামে শতাধিক পরিবারের মধ্যে ত্রাণ ও ঈদ উপহার সামগ্রী দিতে পেরেছি বলে শুকরিয়া আদায় করছি।
এছাড়া সুরমা মার্কেটে হিজড়াসহ আরও ৪০টি পরিবারকে ঈদ উপহার সামগ্রী দিয়েছি। যে কোন প্রাকৃতিক দূর্যোগে আমরা সুরমা যুব ব্যবসায়ী সমিতি যেন এভাবে এগিয়ে আসতে পারি দোয়া রাখবেন।
ত্রাণ বিতরণকালে সুরমা যুব ব্যবসায়ী সমিতির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd