“প্রকৃত অপরাধীদের আড়াল করতে মিডিয়া ট্রায়েল চালানো হচ্ছে, কাউকে ছাড় দেওয়া হবে না”

প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২৬

“প্রকৃত অপরাধীদের আড়াল করতে মিডিয়া ট্রায়েল চালানো হচ্ছে, কাউকে ছাড় দেওয়া হবে না”

বিশেষ প্রতিনিধি :: সিলেট নগরীর রায়নগর মিতালী আবাসিক এলাকায় প্রবীণ ব্যবসায়ী আব্দুস সাত্তার, তাঁর স্ত্রী সুরাইয়া বেগম এবং তাঁদের গৃহপরিচারিকাকে নৃশংসভাবে হত্যার ঘটনায় চরম ক্ষোভ ও ক্ষোভ প্রকাশ করেছেন নিহত আব্দুস সাত্তারের লন্ডন প্রবাসী মেয়ে। মূল ঘটনাকে অন্যদিকে মোড় দিতে এবং প্রকৃত অপরাধীদের আড়াল করতে বিভিন্ন সংবাদমাধ্যমে ভিত্তিহীন তথ্য ও অপপ্রচার ছড়ানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন।

যুক্তরাজ্য থেকে দেশে ফিরে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, নিহত গৃহপরিচারিকা মেয়েটি একেবারেই ফেরেশতার মতো নিষ্পাপ ছিল। সে কোনো ধরণের বাজে কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল না। প্রবাসে থাকার পরেও তারা নিয়মিত মেয়েটির সঙ্গে কথা বলতেন এবং তাঁর বাবা-মাও মেয়েটিকে অত্যন্ত স্নেহ ও আদর করতেন।

তিনি আরও অভিযোগ করেন, পেশাদার ভাড়াটে খুনীদের দিয়ে তাঁর বৃদ্ধ বাবা-মাকে পরিকল্পিত ও নির্মমভাবে হত্যা করা হয়েছে। অথচ নৃশংস এই হত্যাকাণ্ডের পর আসল পরিকল্পনাকারীদের বাঁচাতে এবং মূল ঘটনা আড়াল করতে নিহত সেই নিষ্পাপ মেয়েটিকে জড়িয়ে বিভিন্ন ‘মিডিয়া ট্রায়াল’-এর মাধ্যমে কুৎসিত ও বানোয়াট গল্প ছড়ানো হচ্ছে।

হত্যাকাণ্ডের পেছনে বড় ধরণের মাস্টারপ্ল্যান বা মাস্টারমাইন্ড রয়েছে উল্লেখ করে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা এ ধরনের জঘন্য মাস্টারপ্ল্যান তৈরি করেছে এবং মিথ্যা রটিয়ে প্রকৃত খুনিদের রক্ষার চেষ্টা করছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। দ্রুততম সময়ের মধ্যে ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

………………………..