রোটারি ক্লাব অব সিলেট ক্বীন ব্রিজের ১৪তম অভিষেক  অনুষ্ঠান সম্পন্ন

প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, আগস্ট ১৮, ২০২৬

রোটারি ক্লাব অব সিলেট ক্বীন ব্রিজের ১৪তম অভিষেক  অনুষ্ঠান সম্পন্ন

সিলেট প্রতিনিধি: উৎসবমুখর ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রোটারি ক্লাব অব সিলেট ক্বীন ব্রিজের ১৪তম অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ জুলাই সিলেটের গ্র্যান্ড সুরমা হোটেলের কনফারেন্স হল রুমে আয়োজিত অনুষ্ঠানে রোটাবর্ষ ২০২৬–২৭-এর নতুন নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। রোটাবর্ষ ২০২৬–২৭-এ ক্লাবের সভাপতি হিসেবে মোঃ মামুন রশিদ, সেক্রেটারি হিসেবে রেজাউল করিম আবু সুফিয়ান এবং ট্রেজারার হিসেবে মোঃ আব্দুল্লাহ দায়িত্ব গ্রহণ করেন। ক্লাব প্রেসিডেন্ট মোঃ মামুন রশিদের সভাপতিত্বে এবং প্রোগ্রাম চেয়ারম্যান পিপি মোঃ কয়েছ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট–৬ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এডভোকেট এমরান আহমদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট–৬৫ এর ডেপুটি কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি জনাব এম আতাউর রহমান পীর, জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের এসোসিয়েট প্রফেসর জনাব মোঃ জহিরুল ইসলাম অচিনপুরী, সিলেট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জনাব মোঃ সিরাজুল ইসলাম এবং সিনিয়র কো-অর্ডিনেটর এডমিন জনাব কামরুজ্জামান চৌধুরী রুম্মান।

অনুষ্ঠানে ক্লাব প্রেসিডেন্ট মোঃ মামুন রশিদের আমন্ত্রণে প্রধান অতিথি জনাব এডভোকেট এমরান আহমদ চৌধুরী রোটারি ক্লাব অব সিলেট ক্বীন ব্রিজের অনারারি মেম্বারশিপ ফরমে স্বাক্ষর করে ক্লাবের সঙ্গে থাকার সম্মতি প্রদান করেন। এ সময় প্রধান অতিথি মহোদয় কে ক্লাবের পক্ষ থেকে রোটারি পিন পরিয়ে দেওয়া হয়। এছাড়া বিশেষ অতিথি জনাব মোঃ জহিরুল ইসলাম অচিনপুরী, সিলেট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জনাব মোঃ সিরাজুল ইসলামসহ আরও সাতজন নতুন সদস্য অতিথিদের কাছ থেকে রোটারি পিন পরিধানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ক্লাবের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হন। নতুন সদস্যদের বরণ করে নেওয়ার এ পর্বটি অনুষ্ঠানে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট–৬৫-এর মধ্যে রোটারি ক্লাব অব সিলেট ক্বীন ব্রিজকে সর্বোচ্চ বৃক্ষরোপণকারী ক্লাব হিসেবে নির্বাচিত হওয়ায় ক্লাব প্রেসিডেন্ট মোঃ মামুন রশিদ এবং ক্লাবের সকল রোটারিয়ানের ভূয়সী প্রশংসা করেন।বক্তারা আরো বলেন, মানবসেবা ও সমাজকল্যাণের পাশাপাশি পরিবেশ রক্ষায় রোটারি ক্লাব অব সিলেট ক্বীন ব্রিজের বৃক্ষরোপণ কার্যক্রম একটি প্রশংসনীয় উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে মাননীয় সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, রোটারি ক্লাব মানবসেবা, শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তিনি বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে সরকারি উদ্যোগের পাশাপাশি রোটারির মতো স্বেচ্ছাসেবী সংগঠনের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। তিনি নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে সততা, নিষ্ঠা ও মানবিক মূল্যবোধের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। একই সঙ্গে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি সমৃদ্ধ, আধুনিক ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
নতুন নেতৃত্বের সফলতা কামনা এবং রোটারি ক্লাব অব সিলেট ক্বীন ব্রিজকে আরও শক্তিশালী ও জনকল্যাণমুখী সংগঠন হিসেবে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে বর্ণাঢ্য ১৪তম অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে রোটারি ইন্টারন্যাশনাল ডি-৬৫ এর ডিস্ট্রিকের ও সিলেটের বিভিন্ন ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এময় আরো উপস্হিত ছিলেন ও বক্তব্য রাখেন রোটারি ক্লাব অব সিলেট ক্বীন ব্রিজের চার্টার প্রেসিডেন্ট এম এ ওয়াদুদ আল মামুন, পিপি ডাঃ কামরুল ইসলাম, পিপি মওদুদ আহমদ, পিপি আবুল কালাম, পিপি শহীদুল ইসলাম, পিপি ফখরুল ইসলাম, আইপিপি মোঃ ছিদ্দিকুর রহমান জুম্মন,সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জহিরুল কবির চৌধুরী শিরু, পিপি এ কে এম কামরুজ্জামান মাসুম, পিপি তানিয়া আহমেদ, ক্লাব সেক্রেটারি রেজাউল করিম আবু সুফিয়ান, পাস্ট সেক্রেটারি মোঃ রেজওয়ানুল আজিজ সজীব, ট্রেজারার মোঃ আব্দুল্লাহ, রোটারিয়ান এ কে এম লোকমান,রোটারিয়ান আব্দুল্লাহ দাদুল, রোটারিয়ান নাসিম হোসাইন, রোটারিয়ান ওসমান সুলতান, রোটারিয়ান আমিন পারভেজ, রোটারিয়ান ইমরান জাকির, রোটারিয়ান মোঃ হোসাইনসহ ক্লাবের অন্যান্য সদস্য, রোটারিয়ান স্পাউস, পরিবারের সদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

………………………..