বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির নতুন কমিটি গঠন: সভাপতি সুমন, সম্পাদক মান্নান

প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২৬

বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির নতুন কমিটি গঠন: সভাপতি সুমন, সম্পাদক মান্নান

ক্রাইম সিলেট ডেস্ক :: বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আবদুর রহমান সুমন সভাপতি, আবদুল্লাহ মান্নান সাধারণ সম্পাদক এবং মো. বেলাল হোসেন সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে সম্প্রতি আয়োজিত এক সভা-সম্মেলনে এই নবনির্বাচিত কমিটির গুরুত্বপূর্ণ পদসমূহে দায়িত্বপ্রাপ্তদের নাম প্রকাশ করা হয়।

সম্মেলনে নবনির্বাচিত সভাপতি আবদুর রহমান সুমন সকল সদস্যের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “সংগঠনের ঐক্য, সুশাসন ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আমরা সবাইকে সঙ্গে নিয়ে কাজ করব।” একই সঙ্গে তিনি গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া পল্লী চিকিৎসকদের সামাজিক মর্যাদা ও পেশাগত অধিকার প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সভায় উপস্থিত বক্তারা পল্লী চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা, সংগঠনের কাঠামোগত ভিত্তি মজবুত করা এবং সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে চিকিৎসকদের ভূমিকা আরো জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

কমিটির নবনির্বাচিত নেতারা তৃণমূল পর্যায়ের স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য ও মানসম্মত করতে সমিতির সব সদস্যের সার্বিক সহযোগিতা কামনা করেন।

আলোচনা সভা শেষে উপস্থিত সদস্য ও অতিথিরা নতুন নেতৃত্বের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং নবগঠিত কমিটিকে অভিনন্দন প্রকাশ করেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

………………………..