সিলেটে এবার নিজ বাসার সামনে ব্যবসায়ীকে কু’পি’য়ে হ’ত্যা

প্রকাশিত: ১২:৫৫ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২৬

সিলেটে এবার নিজ বাসার সামনে ব্যবসায়ীকে কু’পি’য়ে হ’ত্যা

নিজস্ব প্রতিবেদক :: সিলেটে এবার নিজ বাসার সামনে এক ব্যবসায়ীকে কুপিয়ে হতা করেছে দুর্বৃত্তরা। রোববার দিবাগত মধ্যরাতে সিলেটের শাহপরান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহাব উদ্দিন (৬৫) সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই এলাকার বাসিন্দা। তিনি পরিবার নিয়ে শাহপরান ইসলামাবাদ এলাকায় নিজস্ব বাসায় থাকতেন। চারখাই বাজারে শাহাব উদ্দিনের ভোগ্যপণ্যের ব্যবসা রয়েছে বলে জানা গেছে। রাতে শাহাব উদ্দিনের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

নিহতের ছোট ছেলে রেদোয়ান আহমদ বলেন, রাতে এলাকার এক ভাই এসে বলেন, আমার বাবাকে কারা যেনো আটকে রেখেছে। আমি সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে দেখি, বাবাকে কুপিয়ে রাস্তা ফেলে যাওয়া হয়েছে। তার ঘাড়ে তিনটি কুপ দেওয়া হয়েছে। সারা শরীর রক্তে ভিজে গেছে। পরে হাসপাতালে নিয়ে আসি। রাস্তায়ই মারা যান।

পারিবারিক সূত্রে জানা গেছে, দুই ছেলে ও দুই মেয়ের জনক শাহবুদ্দিন। এক ছেলে ফ্রান্সে থকেন। শাহবদ্দিনের স্ত্রী জানান, কারো সাথেই শাহবুদ্দিনের কোন বিরাধ নেই।ব্যবসায়ীকে হত্যার তথ্য নিশ্চিত করে সিলেটের শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন সোমবার সকালে বলেন, এই ঘটনা নিয়ে এখন ব্যস্ত আছি। পরে কথা বলছি। আর সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মনজুর আহমদ বলেন, আমরা মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি। খোদ কমিশনার স্যারও ঘটনাস্থলে যাচ্ছেন। আপাতত আর কোন আপডেট নেই। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। এরআগে গত ১২ আগস্ট সকালে সিলেট নগরে বাসার ভেতরে স্বপরিবারে এক ব্যবসাী খুন হন। ওইদি সককাল ৯টার দিকে নগরীর রায়নগর মিতালি আবাসিক এলাকার ১১১ নম্বর বাসা নিকুঞ্জ ভিলায় তিনজনকে হত্যার ঘটনা ঘটে। নিহতরা হলেন- ব্যবসায়ী মো. আব্দুস সাত্তার (৮২), তার স্ত্রী সুরাইয়া বেগম (৭৬) এবং গৃহপরিচারিকা তাহমিনা (২৫)।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  

সর্বশেষ খবর

………………………..