ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার

প্রকাশিত: ১১:৫২ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২৬

ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতকে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ ছাতক উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সাবেক ছাত্রলীগ নেতা মঞ্জুর আলমকে নাশকতার মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার মঞ্জুর আলম উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের পুরাতন বাজার এলাকার মৃত আলকাব আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে জানা গেছে।

পরিবারের সূত্রে জানা যায়, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এশার নামাজ শেষে ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের পুরাতন বাজার এলাকা থেকে মঞ্জুর আলমকে পুলিশ গ্রেপ্তার করে। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়।
পুলিশের দাবি, মঞ্জুর আলম নাশকতার একটি মামলার পলাতক আসামি ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

এদিকে স্থানীয়ভাবে অভিযোগ রয়েছে, মঞ্জুর আলম তার ব্যক্তিগত ফেসবুক আইডি ব্যবহার করে সরকারবিরোধী বিভিন্ন পোস্ট ও প্রচারণা চালিয়ে আসছিলেন। তবে এসব অভিযোগের বিষয়ে মঞ্জুর আলমের বক্তব্য পাওয়া যায়নি।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মঞ্জুর আলম নাশকতার মামলার পলাতক আসামি ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।’গ্রেপ্তারের পর তাকে সংশ্লিষ্ট মামলায় আইনগত প্রক্রিয়ার আওতায় নেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

………………………..