সিলেট | |
প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২৬
পিতৃতান্ত্রিক মানসিকতা, গোঁড়ামি ও রক্ষণশীল সামাজিক বাধা অতিক্রম করে নারীর শিক্ষা, নেতৃত্ব বিকাশ এবং সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে সিলেটে এক ব্যতিক্রমী কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জুলাই) সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এই সংলাপে মূল বিষয়বস্তু ছিল- “পিতৃতান্ত্রিক, ধর্মীয় ও রক্ষণশীল বাধা: নারীর শিক্ষা, নেতৃত্ব ও সামাজিক অংশগ্রহণে ইতিবাচক পরিবর্তনের পথে অন্তরায়”। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, ধর্মীয় ব্যক্তিত্ব, মানবাধিকার কর্মী, শিক্ষক, সাংবাদিক, যুব প্রতিনিধি ও সমাজসেবকরা এক মঞ্চে দাঁড়িয়ে নারীর ক্ষমতায়নের পক্ষে জোরালো দাবি জানান।
সংলাপে উপস্থিত বক্তারা বলেন, একটি বৈষম্যহীন, মানবিক ও উন্নত সমাজ গঠনে নারী ও পুরুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করার কোনো বিকল্প নেই। পরিবার থেকেই নারীর প্রতি সম্মান, সমঅধিকার এবং মানবিক মূল্যবোধের শিক্ষা শুরু করতে হবে।
ধর্মীয় প্রথা ও বিভ্রান্তি প্রসঙ্গে বক্তারা উল্লেখ করেন, ধর্মীয় মূল্যবোধের সঠিক ও ইতিবাচক চর্চা সমাজে পারস্পরিক সম্মান, ন্যায়বিচার ও সহমর্মিতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গোঁড়ামি দূর করে ধর্মীয় ও সামাজিক মূল্যবোধকে নারীর অগ্রগতি ও নিরাপত্তার হাতিয়ার হিসেবে ব্যবহার করার আহ্বান জানান তারা।
উন্মুক্ত এই সংলাপে সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ নিজ নিজ মতামত তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-সমাজসেবা অধিদপ্তর সিলেটের উপপরিচালক (ডিডি) মো: আব্দুর রফিক এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক শাহিনা আক্তার।
বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক রওশন আরা মুকুল ও পাঠাগার সম্পাদক মিতালী রানী দে, বাংলাদেশ জাজ কোর্ডের অ্যাডভোকেট হেনা বেগম, বিএনডাব্লিউএলএ-এর অ্যাডভোকেট ফারজানা হাবিব চৌধুরী, চাইল্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের বিভাগীয় প্রধান জয়শ্রী দাস জয়া, সন্ধি নারী সংঘের সভাপতি ফরিদা বেগম, আদিবাসী নারী উন্নয়ন সংঘের সভাপতি বৃক্ষপালা পাত্র এবং সিলেট লেখিকা সংঘের সাহিত্য সম্পাদক পাপিয়া আহমেদ লিপি।
শ্রী ভূবনঞ্জয় চক্রবর্তী (পুরোহিত) এবং সিলেট প্রিসবিটেরিয়ান চার্চের রেভারেন্ড ডেভিড মনু দাস।
* **বেসরকারি সংস্থা ও সমাজসেবা:** ব্র্যাকের জেলা সমন্বয়ক মোহাম্মদ আরিফ, এইচআরএলএএস-এর অ্যাডভোকেসি অফিসার বিচিত্রা রায় ও কো-অর্ডিনেটর সত্যজিৎ কুমার দাস, আরএইচস্টেপ-এর তানজিনা বেগম ও যুব অফিসার ফিলিপ সমাদ্দার, রহমানিয়া প্রতিবন্ধী ফাউন্ডেশনের সভাপতি আতাউর রহমান খান শামসু ও সহকারী সম্পাদক ফাহিম উদ্দিন আহমেদ, বিজেআইএস-এর সভাপতি মোহাম্মদ আহসান উদ্দিন, ‘বন্ধু’-র প্রজেক্ট ম্যানেজার সাদিক আহমেদ, এবং আরডব্লিউডিও-এর প্রকল্প সমন্বয়ক মো: জাহিদুল ইসলাম রশিদ ও শিক্ষক রেবা সিনহা।
সিলেট সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোহাম্মদ মাসুক মিয়া, আশার আলো যুব কল্যাণ সংঘের সভাপতি মাহফুজ আলম, সদস্য আবির খান, মো: আব্দুর রহমান ও শরিফ আহমেদ, এইচজেকেএস-এর মেম্বার তাসনিয়া ফারিন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী মোঃ তোফাজ্জল হোসেন রাসেল।
সাংবাদিক মো: আব্দুল হোসেন, সরেজমিন বার্তার স্বপন মালাকর শিবা এবং দৈনিক একাত্তরের লোকমান আহমেদ।
সংলাপ শেষে অংশগ্রহণকারীরা নারীর সমঅধিকার প্রতিষ্ঠা, শিক্ষা বিস্তার ও নেতৃত্ব বিকাশে সামাজিক সচেতনতা বাড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন। একটি নিরাপদ, বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তুলতে তারা সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd