সিলেট | |
প্রকাশিত: ২:৫৫ পূর্বাহ্ণ, জুলাই ২৪, ২০২৬
আইন সহায়তা কেন্দ্র (আসক) সিলেট বিভাগীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল করিম আবু সুফিয়ানকে সংবর্ধনা প্রদান ও এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট নগরীর জিন্দাবাজারস্থ প্যারালাক্স রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে জাঁকজমকপূর্ণ আয়োজনে এ সংবর্ধনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক চৌধুরী নাজমুল হাসানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইন সহায়তা কেন্দ্র (আসক)-এর চেয়ারম্যান রকিব আল মাহমুদ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আসক চেয়ারম্যান রকিব আল মাহমুদ এক ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগের ঘোষণা দেন। তিনি জানান, এখন থেকে আসকের কোনো অনুষ্ঠানে আর কাউকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হবে না। ফুল ক্রয়ের সমপরিমাণ অর্থ বাঁচিয়ে তা দিয়ে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী উপহার হিসেবে বিতরণ করা হবে। তাঁর এই মানবিক সিদ্ধান্তকে উপস্থিত সবাই সাধুবাদ জানান।
সংবর্ধনা ও মতবিনিময় সভায় সংগঠনের স্থানীয় ও বিভাগীয় কমিটির বিভিন্ন স্তরের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd