সিলেটে ডা. প্রান্তের মৃত্যু: দাম্পত্য কলহ নিয়ে নানা প্রশ্ন

প্রকাশিত: ১:১৬ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২৬

সিলেটে ডা. প্রান্তের মৃত্যু: দাম্পত্য কলহ নিয়ে নানা প্রশ্ন

নিজস্ব প্রতিবেদক :: সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার একটি বাসা থেকে চিকিৎসক পদ্মজিৎ চক্রবর্তী প্রান্তর (৩১) মৃত্যু নানা প্রশ্নে ঘেরা। বাসায় উঠার পরদিনই তার এ মৃত্যুকে ঘিরে নানা প্রশ্ন জাগছে।

মঙ্গলবার দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে স্বজনরা লাশ মৌলভীবাজারে তাদের গ্রামের বাড়িতে নিয়ে যান।

মৃত প্রান্ত মৌলভীবাজার সদর উপজেলার সাবিয়া গ্রামের পুর্ণেন্দ্র চক্রবর্তীর ছেলে। তিনি ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের চিকিৎসক ছিলেন।

এর আগে সোমবার দুপুরে ‘স্বপ্নিল-২০’ নাম্বার বাসা থেকে জানালার গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। বছর দুয়েক আগে বিয়ে করা এই তরুণ চিকিৎসক নতুন বাসায় ওঠার পরদিনই এমন অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটে। পুলিশ প্রারম্ভিক তদন্তে এটি আত্মহত্যা হতে পারে বলে ধারণা করলেও মৃতের স্বজনরা এ নিয়ে গভীর সংশয় প্রকাশ করেছেন।

সুঠাম দেহের অধিকারী এবং হাসিখুশি স্বভাবের একজন মানুষ কিভাবে জানালার গ্রিলে ফাঁসে ঝুলতে পারেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন পরিবারের সদস্যরা। তবে স্ত্রীর সঙ্গে তার মনমালিন্য ছিল কিনা, তা নিয়ে নানা গুঞ্জন থাকলেও নিশ্চিত হওয়া যায়নি। মৃতের স্ত্রীও একজন চিকিৎসক এবং তিনি সিলেটের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত রয়েছেন।

ঘটনার বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম ও কোতোয়ালি মডেল থানার ওসি খান মুহাম্মদ মাইনুল জাকির জানান, এটি প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও তদন্ত ও ময়নাতদন্ত প্রতিবেদন ছাড়া নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

তারা জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দেওয়া হয়নি।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

………………………..