রাষ্ট্রপতির পুলিশ পদক পাচ্ছেন জালালাবাদ থানার ওসি হাবিব

প্রকাশিত: ১০:২৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২৬

রাষ্ট্রপতির পুলিশ পদক পাচ্ছেন জালালাবাদ থানার ওসি হাবিব

নিজস্ব প্রতিবেদক :: সাহসিকতা ও বীরত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতিস্বরূপ সিলেট মহানগর পুলিশের (এসএমপি) জালালাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শামসুল হাবিবকে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা পদকের জন্য মনোনীত করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-২ শাখা থেকে ২১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০২৫ সালের জন্য সাহস ও বীরত্ব প্রদর্শন, সেবায় অনন্য নজির স্থাপন, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্ত এবং অন্যান্য উল্লেখযোগ্য কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যদের পদক প্রদানের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে।
এ তালিকায় সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শামসুল হাবিব-এর নাম রয়েছে। তাঁকে ‘রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা’ পদকের জন্য প্রস্তাব করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ১ মার্চ ২০২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত সময়ের কর্মদক্ষতা ও উল্লেখযোগ্য অবদানের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৯২ জন পুলিশ সদস্যকে পদক প্রদানের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে।
জালালাবাদ থানার ওসি হিসেবে মোহাম্মদ শামসুল হাবিবের পদকপ্রাপ্তির খবরে সিলেট মহানগর পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তা ও সদস্যদের মধ্যে সন্তোষ প্রকাশ করা হয়েছে। তাঁর এই স্বীকৃতি দায়িত্ব পালনে আরও উৎসাহ জোগাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

………………………..