এমপি মিলনের কান্নায় আবেগাপ্লুত ছাতক-দোয়ারাবাজারের লাখ লাখ মানুষ!

প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২৬

এমপি মিলনের কান্নায় আবেগাপ্লুত ছাতক-দোয়ারাবাজারের লাখ লাখ মানুষ!

আনোয়ার হো‌সেন র‌নি, নিজস্ব প্রতিবেদক ছাতক : সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন। দীর্ঘ রাজনৈতিক পথচলায় নানা প্রতিকূলতা, সংগ্রাম, হারানো আপনজন ও রাজনৈতিক সহযোদ্ধার স্মৃতি পেরিয়ে উঠে এসেছেন তিনি। কিন্তু এবার তাকে দেখা গেল অন্য এক রূপে—চোখের কোণে অশ্রু, কণ্ঠে আবেগ, আর কথার ফাঁকে ফাঁকে কান্না। এমপির কান্নায় আবেগাপ্লুত ছাতক-দোয়ারাবাজারের লাখ লাখ মানুষ!

চ্যানেল আইয়ের একটি অনুষ্ঠানে নিজের জীবন, রাজনীতি ও মানুষের সঙ্গে সম্পর্কের নানা প্রসঙ্গ বলতে গিয়ে আবেগ ধরে রাখতে পারেননি বিএন‌পির দু‌দি‌নের টক‌শোর জন‌প্রিয় নেতা কলিম উদ্দিন আহমদ মিলন।

অনুষ্ঠানের সেই দৃশ্য ব‌হি‌বি‌শ্বে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ছাতক দোয়ারাবাজারের বিভিন্ন শ্রেণি-পেশার লাখ লাখ মানুষের মধ্যে ব্যাপক আবেগের সৃষ্টি হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পোস্ট ও প্রতিক্রিয়ায় দেখা যাচ্ছে।

বিশেষ করে এমপির চোখের পানি ও কান্নায় ভেঙে পড়ার দৃশ্যটি অনেক দর্শককে আবেগাপ্লুত করেছে। লন্ডন থে‌কে সুনামগঞ্জ জেলা সা‌বেক ছাত্রদ‌লের সদস‌্য সে‌লিম সরদার শত্তকত তার ফেইসবুক আইডি‌তে লিখেছেন, প্রিয় নেতার চোখে পানি দেখে নিজের চোখের পানিও ধরে রাখতে পারেননি। কেউ আবার দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের স্মৃতি তুলে ধরে জানিয়েছেন, বহু কঠিন সময়েও তাকে কাছ থেকে দেখেছেন, কিন্তু এভাবে কাঁদতে কখনো দেখেননি।

একজন দীর্ঘদিনের রাজনৈতিক সহযাত্রীর ভাষায়, “কলিম উদ্দিন আহমদ মিলন ভাইয়ের সঙ্গে দীর্ঘদিন রাজনীতির পথ চলেছি। আপনাকে এভাবে চোখের পানি ফেলতে দেখে নিজেকে ধরে রাখতে পারিনি। কখন যে মনের অজান্তে চোখের কোণে পানি চলে এসেছে, বুঝতেই পারিনি।”

তার ভাষ্য অনুযায়ী, রাজনৈতিক জীবনে মিলনকে কাছ থেকে দেখেছেন তিনি। নানা সময় রাজনৈতিক প্রতিকূলতা ও কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে তাকে। হারিয়েছেন অনেক আপনজন, রাজনৈতিক সহযোদ্ধা ও সহকর্মী। কিন্তু এতদিন প্রিয় নেতার চোখে এভাবে অশ্রু দেখেননি।

চ্যানেল আইয়ের অনুষ্ঠানে সেই আবেগের মুহূর্ত যেন বহু পুরোনো স্মৃতির দরজা খুলে দেয়। দর্শকদের একাংশের ভাষায়, রাজনীতির মঞ্চে একজন নেতাকে সাধারণত দেখা যায় বক্তব্য দিতে, মানুষের সামনে দৃঢ় থাকতে কিংবা রাজনৈতিক কর্মসূচিতে নেতৃত্ব দিতে। কিন্তু একজন নেতার চোখে যখন অশ্রু জমে ওঠে, তখন তার ভেতরের দীর্ঘদিনের না-বলা কষ্ট, স্মৃতি ও আবেগও যেন দৃশ্যমান হয়ে ওঠে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন প্রতিক্রিয়ায় কেউ লিখেছেন—রাজনীতির ময়দানে শক্ত থাকার আড়ালেও একজন মানুষের হৃদয় থাকে; সেই হৃদয়ে জমে থাকা ব্যথা কখনো কখনো অশ্রু হয়ে বেরিয়ে আসে।

আর সেই অশ্রুই যেন ছাতক-দোয়ারাবাজারের বহু মানুষের আবেগকে নাড়া দিয়েছে। চোখের জল কি শুধু জল? নাকি জমে থাকা কষ্টের ভাষা?ঠোঁটে কথা থেমে গেলে চোখই বলে মনের ব্যথা।

কলিম উদ্দিন আহমদ মিলনের রাজনৈতিক জীবনের সঙ্গে দীর্ঘদিন যুক্ত থাকা ব্যক্তিরা তার সংগ্রামের বিভিন্ন অধ্যায়ের কথা স্মরণ করছেন। তাদের বক্তব্য, রাজনৈতিক জীবনে নানা উত্থান-পতন, প্রতিকূলতা ও কঠিন সময়ের মধ্য দিয়েই তাকে পথ চলতে হয়েছে। এসব অভিজ্ঞতার সঙ্গে তার ব্যক্তিগত আবেগ ও মানুষের প্রতি দায়বদ্ধতার বিষয়টিও অনেকে যুক্ত করছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টগুলোতে তাকে ‘সাদা মনের মানুষ’, ‘নিরহংকারী’ এবং ছাতক-দোয়ারাবাজারের মানুষের আস্থার জায়গা হিসেবে উল্লেখ করে অনেকে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।

একজন আবেগঘন পোস্টে লিখেছেন—“প্রিয় নেতা, আপনি একজন সাদা মনের মানুষ। আপনি একজন নিরহংকারী মানুষ। আপনি ছাতক-দোয়ারার আস্থা ও ভালোবাসার আশ্রয়স্থল। আপনাকে আমরা অনেক ভালোবাসি মিলন ভাই। আপনার হায়াত, সুস্বাস্থ্য ও সুস্থতার জন্য দোয়া করি।”

এদিকে মিলনের চোখের পানি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে আবেগঘন নানা প্রতিক্রিয়া। কারও কাছে এটি ছিল একজন রাজনৈতিক নেতার আবেগের বহিঃপ্রকাশ, আবার কারও কাছে দীর্ঘদিনের সংগ্রামের স্মৃতি ফিরে আসার মুহূর্ত।
কত কথা জমে থাকে বুকের ভেতর,সব কথা কি মুখে বলা যায়? কখনো কোনো শব্দ লাগে না—
দুই ফোঁটা জলই অনেক কথা জানায়।

চ্যানেল আইয়ের অনুষ্ঠানের সেই দৃশ্য তাই শুধু একটি টেলিভিশন মুহূর্ত হয়ে থাকেনি—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে তা নিয়ে চলছে আলোচনা ও আবেগঘন প্রতিক্রিয়া। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে মিলনের রাজনৈতিক পথচলার সঙ্গে পরিচিত, তাদের অনেকেই তার চোখের পানির দৃশ্যকে ব্যক্তিগতভাবে অনুভব করেছেন বলে নিজেদের পোস্টে জানিয়েছেন।

রাজনীতিতে মতের ভিন্নতা থাকতেই পারে। কিন্তু একজন মানুষের চোখের জল অনেক সময় রাজনৈতিক পরিচয়ের সীমানা ছাড়িয়ে মানুষের আবেগকে স্পর্শ করে। মিলনের ক্ষেত্রেও সামাজিক যোগাযোগমাধ্যমের এসব প্রতিক্রিয়ায় সেই আবেগেরই প্রতিফলন দেখা যাচ্ছে।
নেতা যখন কাঁদেন—কাঁদে তার আপনজন,
চোখের জলে ভিজে যায় অসংখ্য মানুষের মন।
ছাতক-দোয়ারাবাজারের রাজনৈতিক অঙ্গনে কলিম উদ্দিন আহমদ মিলনের দীর্ঘ পথচলার সঙ্গে জড়িয়ে থাকা মানুষদের কাছে চ্যানেল আইয়ের সেই অশ্রুসিক্ত মুহূর্ত তাই হয়ে উঠেছে আলোচনার বিষয়। আর তার অনুসারীদের কণ্ঠে এখন একটাই আকুতি—প্রিয় নেতা সুস্থ থাকুন, দীর্ঘজীবী হোন, মানুষের পাশে থাকুন।

কারণ তাদের ভাষায়—“চোখের পানি মুছে হাসুন মিলন ভাই,আপনার হাসিতেই যেন হাসে ছাতক-দোয়ারা।
আপনার কষ্টে কাঁদে যারা, তাদের ভালোবাসাই আপনার সবচেয়ে বড় পাওয়া।”

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

………………………..