সিলেট ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:১৩ অপরাহ্ণ, মে ৫, ২০২১
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিনের ব্যাক্তিগত উদ্যোগে নন্দীরগাঁও ইউনিয়নের ১৫০ পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) সকাল ১০ টায় গোয়াইনঘাট উপজেলার নন্দীরগাঁও ইউনিয়নের নয়াগাঁও গ্রামস্থ প্রেসক্লাব সভাপতি এম এ মতিনের বাড়িতে সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে উক্ত ঈদ সামগ্রী বিতরণ করা হয়। করোনা মহামারি ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শ্রমজীবী অসহায় মানুষের পাশে বিত্তবানদের দাঁড়ানোর জন্য আহ্বান জানিয়েছেন গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন।
প্রেসক্লাব সভাপতি এম এ মতিনের ব্যাক্তিগত উদ্যোগে অসহায় ও দুস্ত পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণের সময় তিনি এ আহ্বান জানান।তিনি বলেন, করোনা মহামারির মতো দুর্যোগময় সময়ে বিত্তবানদের গরিব, দুস্থ মানুষের জীবন যাত্রার উন্নয়নে উদারভাবে সাহায্য করতে হবে। সবাইকে নিজ নিজ স্বার্থে করোনা স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।এক্ষেত্রে অবশ্যই যথাযথভাবে মাস্ক ব্যবহার করতে হবে।
এসময়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক প্রচার সম্পাদক ও বর্তমান নির্বাহী সদস্য দূর্গেশ চন্দ্র সরকার বাপ্পি, সাংবাদিক সৈয়দ হেলাল আহমদ বাদশা, হায়দার চৌধুরী, সমাজ সেবী বশির আহমদ, আব্দুল হাসিম চৌধুরী, আলকাছ মিয়া, মতিউর রহমান, আব্দুল কাদির প্রমুখ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd