সিলেট | |
প্রকাশিত: ১০:০২ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২৬
কণ্ঠ সাধন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, সিলেট-এর উপদেষ্টা ও বিশিষ্ট সাংবাদিক মো. আবুল হোসেন গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হওয়ায় তাঁকে ফুলেল সংবর্ধনা ও ক্রেষ্ট প্রদান করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় সাংবাদিক মো. আবুল হোসেনের নিজ কার্যালয়ে কণ্ঠ সাধন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সিলেট-এর নেতৃবৃন্দ এ সংবর্ধনা প্রদান করেন।
সংবর্ধনা প্রদানকালে উপস্থিত ছিলেন কণ্ঠ সাধন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সিলেট-এর প্রতিষ্ঠাতা সভাপতি মনু মিয়া, সাধারণ সম্পাদক তমাল রায় এবং সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ আহমদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক মো. আবুল হোসেন দীর্ঘদিন ধরে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি হিসেবে তাঁর এই অর্জন কণ্ঠ সাধন পরিবারের জন্য অত্যন্ত গৌরবের। তারা আশা প্রকাশ করেন, তাঁর মেধা ও অভিজ্ঞতার মাধ্যমে স্থানীয় সাংবাদিকতা আরও এক ধাপ এগিয়ে যাবে এবং সমাজসেবামূলক কর্মকাণ্ড ত্বরান্বিত হবে।
সংবর্ধিত অতিথি সাংবাদিক মো. আবুল হোসেন তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে কণ্ঠ সাধন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন সিলেট-এর নেতৃবৃন্দের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd