সিলেটে সাংবাদিকদের ওপর ইন্টার্ন চিকিৎসকদের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ

প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২৬

সিলেটে সাংবাদিকদের ওপর ইন্টার্ন চিকিৎসকদের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ

সিলেট ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকের ওপর ইন্টার্ন চিকিৎসকদের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ।

​সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্বপালনকালে সাংবাদিকদের ওপর ইন্টার্ন চিকিৎসকদের বর্বরোচিত ও ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গোয়াইনঘাট প্রেসক্লাব।

সিলেট এম.এ.জি ​ওসমানী হাসপাতালে রোগীর স্বজনদের ওপর হামলার ঘটনায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে ‘সিলেটভিউ২৪ ডটকম’-এর প্রতিবেদক নিবেন্দু তালুকদার এবং ‘দৈনিক শ্যামল সিলেট’-এর আলোকচিত্র সাংবাদিক রেজা রুবেল কতিপয় উচ্ছৃঙ্খল ইন্টার্ন চিকিৎসকের দ্বারা অমানবিক হামলার শিকার ও গুরুতর আহত হন। স্বাধীন সাংবাদিকতার ওপর এই নগ্ন আক্রমণ মুক্ত গণমাধ্যমের জন্য এক চরম হুমকি। চিকিৎসা সেবার মতো প্রবিত্র দায়িত্বে নিয়োজিত থাকা অবস্থায় কতিপয় চিকিৎসকের এমন সহিংস আচরণ অত্যন্ত উদ্বেগজনক ও দুঃখজনক।

আজ ​গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি আবুল হোসেন ও সাধারণ সম্পাদক করিম মাহমুদ লিমন সহ নেতৃবৃন্দরা এক যৌথ বিবৃতিতে বলেন, “সংবাদ সংগ্রহ করা সাংবাদিকদের সাংবিধানিক অধিকার। পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর এমন ন্যক্কারজনক হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অবিলম্বে এই হামলায় জড়িত দোষী ইন্টার্ন চিকিৎসকদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”

​একই সাথে, এই বর্বর হামলার প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতারের দাবিতে শনিবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত মানবববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছে গোয়াইনঘাট প্রেসক্লাব। সুবিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত সিলেটের সর্বস্তরের সাংবাদিক সমাজের রাজপথের যেকোনো যৌক্তিক আন্দোলনে ঐক্যবদ্ধভাবে পাশে থাকবে গোয়াইনঘাট প্রেসক্লাব। বিজ্ঞপ্তি

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..