গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি সিলেটের ফাহিম, সহসভাপতি তানজিনা ও স্কুল বিষয়ক সম্পাদক আয়েশা

প্রকাশিত: ১:৩৭ পূর্বাহ্ণ, নভেম্বর ২, ২০২৬

গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি সিলেটের ফাহিম, সহসভাপতি তানজিনা ও স্কুল বিষয়ক সম্পাদক আয়েশা

গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নতুন কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হয়েছেন সিলেট নগরীর সন্তান ফাহিম আহমদ চৌধুরী। এছাড়া সংগঠনটির কেন্দ্রীয় কমিটির শীর্ষ দুই গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হয়েছেন সিলেটের দুই সফল ছাত্রনেতা-সহসভাপতি হিসেবে তানজিনা বেগম এবং স্কুল বিষয়ক সম্পাদক হিসেবে আয়েশা আক্তার।

কেন্দ্রীয় সভাপতি পদে নির্বাচিত ফাহিম আহমদ চৌধুরী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা বিজ্ঞান ইন্সটিটিউটে অধ্যয়নরত। এর আগে তিনি সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে বিবিএ সম্পন্ন করেন। সিলেট নগরীর কুয়ারপাড় এলাকার বাসিন্দা ফাহিম দীর্ঘদিন ধরে ছাত্র আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।

এদিকে, কেন্দ্রীয় সহসভাপতি নির্বাচিত তানজিনা বেগম সিলেট এমসি কলেজের শিক্ষার্থী এবং সিলেট নগর কমিটির সদ্য সাবেক সভাপতি। সিলেট নগরীর লালাদিঘীর পাড় এলাকার বাসিন্দা তানজিনা তাঁর সাহসিকতা ও মেধাবী নেতৃত্বের জন্য পরিচিত।

অন্যদিকে, কেন্দ্রীয় স্কুল বিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন সিলেট নগর কমিটির সাধারণ সম্পাদক আয়েশা আক্তার। তিনি সিলেট এমসি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। সিলেট সদর উপজেলার খাদিমনগর পীরেরবাজার (শাহপরাণ) এলাকার বাসিন্দা আয়েশা স্কুল শিক্ষার্থীদের মাঝে সাংগঠনিক কাজ ও শিক্ষার্থীবান্ধব উদ্যোগে ইতোমধ্যে সুনাম অর্জন করেছেন।

নবনির্বাচিত সহসভাপতি তানজিনা বেগম ও স্কুল বিষয়ক সম্পাদক আয়েশা আক্তার-উভয়েই ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সিলেটের রাজপথে তারা সামনের সারিতে থেকে নেতৃত্ব দেন।

নবগঠিত এই কেন্দ্রীয় কমিটি শিক্ষার্থীদের অধিকার রক্ষা, শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা প্রকাশ করেছেন সংগঠনের নেতাকর্মীরা। বিজ্ঞপ্তি

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  

সর্বশেষ খবর

………………………..