সিলেট ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ১১:২৪ অপরাহ্ণ, মে ১৬, ২০১৯
কানাইঘাট বানীগ্রাম ইউপির নিজ গাছবাড়ী নয়াগ্রামে অটোরিক্সা সিএনজি চালক ইসলাম উদ্দিনের প্রচন্ড নির্যাতনে স্ত্রী জেসমিন বেগম গত ১০ মে (শুক্রবার) মারা যাওয়ার ঘটনায় কানাইঘাট থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
জেসমিন বেগম হত্যাকান্ডের ৩দিন পর তার পিতা স্থানীয় বাখাইরপাড় গ্রামের তোতা মিয়া বাদী হয়ে থানায় তার মেয়ে জেসমিন বেগমের স্বামী ইসলাম উদ্দিন ও তার দেবর কে আসামী করে এ হত্যা মামলা দায়ের করেন। থানার মামলা নং ১৫ তাং-১৩/০৫/২০১৯ইং। তবে থানা পুলিশ অদ্যাবধি পর্যন্ত জেসমিন বেগম হত্যাকারী তার স্বামী ও দেবর কে গ্রেপ্তার করতে পারেনি।
প্রসঙ্গত যে অটোরিক্সা সিএনজি চালক এলাকার গাঁজা ব্যবসায়ী ইসলাম উদ্দিন গত ৫ মে তার নিজ বাড়ীতে দ্বিতীয় স্ত্রী জেসমিন বেগম কে কয়েক দফা প্রচন্ত মারধর করলে রোযা রাখা অবস্থায় জেসমিন বেগম মারা যান। রাত ৭টার দিকে ঘরের তীরের সাথে জেসমিন গলায় গামছা পেচিয়ে সে আত্মহত্যা করেছে বলে তার স্বামী ইসলাম উদ্দিন নিজেকে বাচাতে নাটক সাজায়। একপর্যায়ে ঐ দিন রাতে পরিবারের লোকজনদের নিয়ে বাড়ী ছেড়ে পালিয়ে যায় ইসলাম উদ্দিন। সিলেটের উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে জেসমিন বেগম আত্মহত্যা করেনি স্বামীর নির্যাতনে সে মারা গেছে বলে সত্যতা পাওয়ার পর থানায় হত্যা মামলা রেকর্ড করা হয়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd