গোয়াইনঘাটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও পথসভা

প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২৬

গোয়াইনঘাটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও পথসভা

গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাটে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র নবগঠিত কমিটির উদ্যোগে এক বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। ‘৭১ আমার জাতিসত্তার পরিচয়’—এই মূল চেতনাকে বুকে ধারণ করে রবিবার (৪ অক্টোবর) বিকেলে র‍্যালিটি শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গোয়াইনঘাট প্রেসক্লাবের সামনে এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।
জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম গোয়াইনঘাট উপজেলা শাখার নবগঠিত কমিটির আহ্বায়ক কামরুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব মাহমুদুল ইসলামের সুচারু পরিচালনায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম গোয়াইনঘাট উপজেলা শাখার নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মইনুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন, নজরুল ইসলাম স্বপন, খসরুল ইসলাম, সাইদুর রহমান, আবু হানিফ, ইকবাল হোসেন চৌধুরী, জিয়াউর রহমান, ইমাম হোসেন, রাসেল হাসান, সাহানুর আহমদ প্রমুখ।
পথসভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বীর শহীদদের আদর্শকে ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র হাতকে শক্তিশালী করতে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে। আগামী দিনে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং সার্বভৌমত্ব রক্ষায় যেকোনো ত্যাগ স্বীকারে নবগঠিত কমিটি রাজপথে অগ্রণী ও সক্রিয় ভূমিকা রাখবে বলে বক্তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ও পথসভায় গোয়াইনঘাট উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মীসহ সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..