গোয়াইনঘাট প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি আবুল-সম্পাদক লিমন

প্রকাশিত: ১:৩৭ পূর্বাহ্ণ, অক্টোবর ১১, ২০২৬

গোয়াইনঘাট প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি আবুল-সম্পাদক লিমন

গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে এশিয়ান টেলিভিশনের সিলেট প্রতিনিধি মো. আবুল হোসেন এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক এদিন পত্রিকার গোয়াইনঘাট প্রতিনিধি মোঃ করিম মাহমুদ লিমন নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (৯ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ ও গণনা শেষে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার জাকির হোসেন। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, এবার সভাপতি ও সহ-সাধারণ সম্পাদক পদে সরাসরি ব্যালট বাক্সে ভোটারদের গোপন ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হয়। এতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের হারিয়ে সভাপতি পদে আবুল হোসেন এবং সহ-সাধারণ সম্পাদক পদে মিনহাজ মির্জা বিজয়ী হন।

অন্যদিকে, বেশ কয়েকটি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে মোঃ করিম মাহমুদ লিমন ছাড়াও সহ-সভাপতি পদে বিলাল উদ্দিন, অর্থ সম্পাদক পদে আব্দুল আজিজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে রফিক সরকার, পাঠাগার ও দপ্তর সম্পাদক পদে রিয়াজুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে সাইদুল ইসলাম এবং নির্বাহী সদস্য পদে বিলাল উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন।

নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রিজাইডিং অফিসার হিসেবে সার্বিক দায়িত্ব পালন করেন গোয়াইনঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার শ্যামল কুমার রায়। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো প্রেসক্লাব প্রাঙ্গণজুড়ে উৎসবমুখর আবহাওয়া বিরাজ করে।

এদিকে নবনির্বাচিত সভাপতি মো. আবুল হোসেন ও সাধারণ সম্পাদক কে.এম লিমনসহ পুরো কার্যনির্বাহী কমিটিকে অভিনন্দন জানিয়েছেন প্রেসক্লাবের সাধারণ সদস্যসহ স্থানীয় সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। তারা নতুন কমিটির সর্বাঙ্গীন সাফল্য ও সংবাদপত্রের স্বাধীন বিকাশে দায়িত্বশীল ভূমিকা কামনা করেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..