জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম গোয়াইনঘাট উপজেলা আহ্বায়ক কমিটি অনুমোদিত

প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৭, ২০২৬

জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম গোয়াইনঘাট উপজেলা আহ্বায়ক কমিটি অনুমোদিত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম সিলেট জেলা শাখার উদ্যোগে গোয়াইনঘাট উপজেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত ২৪ সেপ্টেম্বর সিলেট জেলা শাখার আহ্বায়ক এডভোকেট ওয়াহিদুর রহমান এবং সদস্য সচিব এডভোকেট নিজাম উদ্দিন এই আহ্বায়ক কমিটির অনুমোদন প্রদান করেন।

অনুমোদিত কমিটিতে কামরুল ইসলামকে আহ্বায়ক, ময়নুল ইসলামকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং মাহমুদুল ইসলামকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া কমিটিতে ২০ জন যুগ্ম আহ্বায়ক এবং ২২ জন সদস্যসহ মোট ৪৫ সদস্যবিশিষ্ট এই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

অনুমোদনপত্রে জেলা নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে, নবগঠিত নেতৃত্বের মাধ্যমে গোয়াইনঘাট উপজেলার অধীনস্থ ইউনিয়ন কমিটিগুলো দ্রুত গঠন করা হবে। পাশাপাশি আগামী তিন মাসের মধ্যে কাউন্সিলের আয়োজন করে একটি পূর্ণাঙ্গ কমিটি উপহার দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

গৌরব ও ঐতিহ্যের সাথে সংগঠনের কার্যক্রমকে গতিশীল করতে নতুন কমিটির এই আত্মপ্রকাশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  

সর্বশেষ খবর

………………………..