সিলেট ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:৪৪ অপরাহ্ণ, মে ১৪, ২০১৯
সিলেট নগরীর সোবহানীঘাট থেকে ১০২ পিস ইয়াবাসহ পান্না লাল ঘোষ (৩০) নামের এক যুবককে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র্যাব)।
সোমবার (১৩ মে) রাত পৌনে ৮ টার দিকে সোবহানীঘাটের হোটেল মেহেরপুর সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র্যাব -৯।
র্যাব-৯ অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত এ সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় অভিযানটিতে নেতৃত্ব দেন মেজর শওকাতুল মোনায়েম।
আটক পান্না লাল ঘোষ নগরীর বারুতখানা এলাকার মানিক লাল ঘোষের ছেলে। তাকে আটকের পর সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd