সিলেট ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ১১:১৫ অপরাহ্ণ, মে ১২, ২০১৯
সিলেট নগরীর বন্দর বাজারের সান এন্টারপ্রাইজে ভেজাল বিরোধী অভিযানে বিভিন্ন প্রকার ভেজাল পণ্য জব্দ এবং ১ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা করেছে র্যাব-৯ এর ভ্রাম্যমান আদালত।
রোববার (১২ মে) দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত এই ভ্রাম্যমান আদালত নগরীর কোতোয়ালী থানাধীন লালদিঘীরপাড় নতুন মার্কেট, বন্দর বাজার এলাকায় ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে বলে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে র্যাব-৯।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো. মনিরুজ্জামান বিজ্ঞপ্তিতে জানান, অভিযানে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১, সিলেট ক্যাম্পের এর একটি আভিযানিক দল এএসপি সত্যজিৎ কুমার ঘোষের নেতৃত্বে ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বিএসটিআই এর সমন্বয়ে ভেজাল বিরোধী অভিযানে অংশ নেয়।
অভিযান চলাকালে সান এন্টারপ্রাইজের বিভিন্ন প্রকার পণ্য সামগ্রী জব্দ করে ধ্বংস করে ভ্রাম্যমান আদালত। এসময় ১ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
ক্রাইম সিলেট/জেড/এস
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd