সিলেট ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, আগস্ট ২৭, ২০১৮
গোয়াইনঘাট প্রতিনিধি :: পশ্চিম জাফলং ইউনিয়নের পন্নগ্রাম প্রবাসী পরিষদের অর্থায়নে ২৭ আগস্ট সোমবার দুপুর ১২ ঘটিকার ঘটিকার সময় পন্নগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় হল রুমে অসহায় মানুষের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়। সমন্বয় কমিটির ক্যাশিয়ার আনোয়ার উলুম আহারকান্দি মাদ্রাসার নায়েবে মোহতামিম মাওলানা নজরুল ইসলাম এর সভাপতিত্বে সমন্বয় কমিটির সদস্য রফিক আহমদ এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পশ্চিম জাফলং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুশ শহীদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পন্নগ্রাম সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন দাস। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন পরগনা বাজার উচ্চবিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক,আহারকান্দি অভিযাত্রিক ক্লাবের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ। যুবনেতা জালাল উদ্দিন, ৬নং ওয়ার্ড এর সাবেক মেম্বার সাহাব উদ্দিন,বাংলাদেশ সমন্বয় কমিটির প্রধান আহবায়ক মাওলানা রশিদ আহমদ, পন্নগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালিয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মুসলিম উদ্দিন, পন্নগ্রামের বিশিষ্ট মুরব্বী হাবিবুল্লাহ, সমন্বয় কমিটির সদস্য ও সেঞ্চুরি টেইলার্সের মালিক এবাদুর রহমান প্রমুখ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd