সিলেট ২৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ, মে ১৬, ২০১৯
বিয়ানীবাজার উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচনেও বাজিমাত করলেন মহিলা ভাইস ভাইস চেয়ারম্যান রোকশানা বেগম লিমা। নির্বাচনে প্রতিদ্বন্দি প্রার্থী ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জামাল হোসেনকে ২ ভোটে হারিয়ে নির্বাচিত হন তিনি।
জানা যায়, গত মঙ্গলবার উপজেলা পরিষদের প্রথম মাসিক সভায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন চেয়ারম্যান আবুল কাশেম পল্লব এবং ভাইস চেয়ারম্যান রোকশানা বেগম লিমা। পরে সদ্য দায়িত্বপ্রাপ্ত পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করা নিয়ে একটি গোলযোগ সৃষ্টি হয়। সমঝোতার ভিত্তিত্বে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত না হওয়ায় সিদ্ধান্তক্রমে নির্বাচন পর্যন্ত গড়াতে হয়েছে নতুন পরিষদকে।
অবশেষে বৃহস্পতিবার দুপুরে উপজেলার প্যানেল চেয়ারম্যান নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জামাল হোসেনকে পরাজিত করে প্যানেল চেয়ারম্যান-১ নির্বাচিত হয়েছেন মহিলা ভাইস চেয়ারম্যান রোকশানা বেগম লিমা। নির্বাচনে ১৮টি ভোটের মধ্যে রোকশানা বেগম লিমা পেয়েছেন ১০টি এবং মোহাম্মদ জামাল হোসেন পেয়ছেন ৮টি ভোট।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd