সিলেট ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০১৯
স্টাফ রিপোর্টার :: সিলেট নগরীর শেখঘাটে নিজের পেটে ছুরি চালিয়ে আত্মহত্যা করেছেন এক যুবক। তার নাম তানভির আহমেদ (৩৫)। আজ শুক্রবার (২৯ মার্চ) দুপুর আড়াইটার দিকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ। সিলেট কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘শেখঘাটের ৮০ নম্বর বাসার বাসিন্দা তানভির আইমেদ আম্বরখানাস্থ প্রত্যাশা নামক একটি মাদক নিরাময় সংস্থায় কাজ করতেন। গতকাল রাতে ওই সংস্থা থেকে ফিরে রাতের খাবার খেয়ে নিজের কক্ষে ঘুমাতে যান তানভির। পরদিন শুক্রবার দুপুর পর্যন্ত দরজা না খোলায় এবং ডাকাডাকি করে তার কোনো সাড়া না পাওয়ায় পুলিশে খবর দেয়া হয়। পুলিশ দুপুর আড়াইটার দিকে ঘটনাস্থলে গিয়ে কক্ষের দরজা ভেঙ্গে তানভিরের রক্তমাখা লাশ উদ্ধার করে।’
ওসি জানান, তানভির মাদকসেবী ছিলেন বলে জানতে পেরেছে পুলিশ। তানভিরের মরদেহ ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd