সিলেট ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:৪০ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০১৮
ক্রাইম ডেস্ক :: পিএইচপি কুরআনের আলো আয়োজিত এবং এনটিভি প্রচারিত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করায় জামেয়া ইসলামিয়া ফরিদাবাদ সিলেট–এর পরিচালক হাফিজ মাওলানা ফখরুজ্জামান,ও ক্ষুধে শিক্ষার্থী মামনুন সাঈদ মালোয়েশিয়ায় সংবর্ধিত হয়েছেন।
মালোয়েশিয়ার রাজধানী কোয়ালালামপুর-এ অবস্থিত W Hotel এ সংবর্ধনা প্রদান করেন মালোয়েশিয়া প্রবাসী বাংলাদেশিরা।
এসময় প্রবাসীদের মধ্যে উপস্থিত ছিলেনঃ আব্দুল্লাহ মাহফুজ, নুর মোহাম্মদ, এনামুল হক, অপু চৌধুরী, জামিল আহমদ সহ প্রমুখ।
উল্লেখ্যঃ পিএইচপি কুরআনের আলো আয়োজিত এবং এনটিভি প্রচারিত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছিল জামেয়া ইসলামিয়া ফরিদাবাদ সিলেট–এর ক্ষুধে শিক্ষার্থী মামনুন সাঈদ। পুরস্কার হিসেবে তাকে নগদ দুই লক্ষ টাকাসহ তার শিক্ষক হাফিয মঈনুল ইসলামকে একটি মোটর সাইকেলসহ বিভিন্ন উপঢৌকনে ভূষিত করা হয়। সেই সাথে শিক্ষকসহ ঢাকা টু মালয়েশিয়া এবং মালয়েশিয়া টু ঢাকা ভ্রমণের স্পন্সর করা হয়।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd