সিলেট ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২১
গোয়াইনঘাট প্রতিনিধি :: গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নজরুল ইসলাম পিপিএম এর বিদায় সংবর্ধনা দিয়েছে গোয়াইনঘাট প্রেসক্লাব।
মঙ্গলবার দুপুর ১২টায় গোয়াইনঘাট প্রেসক্লাব আয়োজিত প্রেসক্লাব মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি এম এ মতিন।
প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক সুবাস দাসের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মো তাহমিলুর রহমান বলেন, নজরুল ইসলাম ছিলেন গোয়াইনঘাট সার্কেলের আইনশৃঙ্খলা রক্ষার অন্যতম রক্ষক। অত্যান্ত বিচক্ষণ এ কর্মকর্তার কর্মকালীন সময়ে সরকারের জাতীয় নির্বাচন ও উপজেলা পরিষদ নির্বাচন এবং গোয়াইনঘাটের ভূ-খন্ডে ইতিপূর্বে ঘটে যাওয়া সকল অপকর্মের সাথে সরাসরি জড়িত অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসতে নিরলসভাবে কাজ করেছেন। পুলিশ সুপার নজরুল ইসলাম পুলিশ বিভাগের আইকন হিসেবে সকল প্রকার অপরাধ প্রবনতা দূরীকরণে নিরংকুশ দায়িত্ব পালনের ফলে তিনি বার বার সিলেট জেলা পুলিশের পক্ষ থেকেও শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার অর্জন করেছেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. গোলাম কিবরিয়া হেলাল, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক,সহকারী কমিশনার ভূমি একে এম নূর হোসেন নির্ঝর, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সুলতান আলী, গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল আলী মাষ্টার, সুবাস চন্দ্র পাল ছানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হক, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ মুজিবুর রহমান।
অন্যানোদের মধ্যে বক্তব্য রাখেন- গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ মনজুর আহমদ, মোঃ আব্দুল মালিক, বর্তমান সহ-সভাপতি ইমরান হোসেন সুমন, মো. আলী হোসেন, দুর্গেস চন্দ্র সরকার বাপ্পি, রফিক সরকার, হারুন অর রশীদ, মিনহাজ মির্জা।
উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ সয়ফুল আলম আবুল, উপজে ছাত্রলীগ নেতা ইনসাদ হোসেন রাজীব, উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি গোলাম রাব্বানী সুমন প্রমূখ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd