সিলেট ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ণ, জুন ২০, ২০২০
সিলেট :: বৈশ্বিক মহামারির করোনা ভাইরাস বিস্তারের শুরু থেকে সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর সু-র্নিদেশনায় করোনা ভাইরাস প্রতিরোধে প্রথম থেকেই বিভিন্ন কার্যক্রমে অক্লান্ত পরিশ্রম ও নিরলস ভাবে দিন রাত কাজ করে যাচ্ছে সিলেট জেলা পুলিশ। জনগণকে সচেতনতার পাশাপাশি, এই মহামারীতে জীবনের ঝুঁকি নিয়ে খাদ্য সামগ্রী অসহায় মানুষদের বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে। পুলিশ সুপার তাঁর কর্মদক্ষতা দিয়ে প্রমাণ করেছেন পুলিশ জনগণের প্রকৃত বন্ধু। যা আগে কখনো কেউ দেখেনি। করোনার সংক্রমণ থেকে জেলাবাসীকে মুক্ত রাখতে তার অবদান অতুলনীয় ও প্রশংসনীয়। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন,শক্ত হাতে সন্ত্রাস দমন সহ নানা র্কম দক্ষতা মূলক কাজে প্রমাণিত হয়েছে তার দূরদর্শিতার। জনগণকে সচেতনতার পাশাপাশি বিভিন্ন মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে স্থানীয় সহ দেশবাসীর অকুণ্ঠ প্রশংসা কুড়াচ্ছেন পুলিশ সুপার।
ইতিমধ্যে সিলেটের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন একজন মানবিক পুলিশ কর্মকর্তা হিসেবে। শুধু তাই নয় পুলিশ সুপার হিসেবে সিলেট আসার পর থেকেই জেলা পুলিশ কে ঢেলে সাজিয়ে পুলিশিং সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছেন। সিলেটবাসী নতুন রুপে দেখছে জেলা পুলিশকে, যা আগে কখনো দেখেনি। সিলেট জেলা পুলিশ করোনা ভাইরাসের সম্মুখ যুদ্ধে পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর সু-র্নিদেশনায় সিলেট বাসিকে দেখিয়ে দিয়েছেন পুলিশই জনতা জনতা পুলিশ।
করোনা পরিস্থিতিতে নিজেদের পরিবার পরিজনের কথা না ভেবে। জীবনের তুয়াক্কা না করে জনগণকে নিরলস সেবা দিয়ে যাচ্ছেন। ২০১৯ সালের ২৪ শে জুন সিলেট জেলার পুলিশ সুপার পদে নিযুক্ত হন এবং অদ্যাবধী এই পদে বহাল থেকে যথেষ্ট সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। দীর্ঘ এক বছর দিনকে রাত করে সিলেট জেলার গ্রামে-গঞ্জে তিনি তাঁর পুলিশ বাহিনী নিয়ে এ মহামারী করোনা মোকাবেলায় প্রাণপণ চেষ্টা করে যাচ্ছেন। সম্পতি সিলেটের প্রথম করোনা আক্রান্ত সাংবাদিক আবুল হোসেনের বাসায় খাদ্যসামগ্রী পাঠান এবং তার খোজখবর নিয়ে তিনি আরেক মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন। তিনি সাংবাদিক বন্ধব একজন পুলিশ সুপার।
মানবিক কাজের প্রশংসা স্বরূপ অনলাইন গণমাধ্যম কর্মীদের অন্যতম সংগঠন অনলাইন জার্নালিস্ট সোস্যাল সোসাইটির পক্ষ থেকে সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন, অনলাইন জার্নালিস্ট সোস্যাল সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ও ডেইলি বিডি নিউজের সম্পাদক ফারহানা বেগম হেনা, এ-সময় উপস্থিত ছিলেন কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি, সাপ্তাহিক সিলেটের আওয়াজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক, দৈনিক বর্তমান পত্রিকার সিলেট বুরো প্রধান রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল, সংগঠনের সহ-সভাপতি এম. এ ওয়াহিদ চৌধুরী, সংগঠনের সাধারণ সম্পাদক ২৪টুডেনিউজের বার্তা বিভাগীয় প্রধান ইউসুফ আহমদ ইমন। অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) ইমাম মোহাম্মদ শাদিদ অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) মোঃ মাহবুবুল আলম অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) আমিনুল ইসলাম অতিরিক্ত পুলিশ সুপার (ডি.এস.বি) মোঃ লুৎফর রহমান অতিরিক্ত পুলিশ সুপার (সদর)।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd