কামরানের মৃত্যুতে ওসমানী হাসপাতাল নার্সেস এসোসিয়েশনের শোক

প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ, জুন ১৫, ২০২০

কামরানের মৃত্যুতে ওসমানী হাসপাতাল নার্সেস এসোসিয়েশনের শোক

ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বদর উদ্দিন আহমদ কামরানের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখা।

এক শোকবার্তায় ওসমানী শাখার সভাপতি শামীমা নাসরিন ও সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক বলেন, বদর উদ্দিন আহমদ কামরান ছিলেন মাটি ও মানুষের নেতা। তিনি আমৃত্যু মানুষের সেবা করে গেছেন। তার মৃত্যুতে সিলেটবাসী তাদের এক অভিভাবককে হারালেন। সিলেটের নার্সদের সুখে-দু:খে তিনি বিভিন্ন সময় অকৃত্রিম বন্ধু হিসেবে দাঁড়িয়েছেন। তার মৃত্যুতে সিলেটের নার্সরা ব্যথাতুর ও শোকাহত।

নেতৃবৃন্দ বদর উদ্দিন আহমদ কামরানের রূহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..