ধর্মপাশায় বজ্রপাতে জেলের মৃত্যু

প্রকাশিত: ১২:৫৫ পূর্বাহ্ণ, মে ১৯, ২০১৯

ধর্মপাশায় বজ্রপাতে জেলের মৃত্যু
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ধানকুনিয়া হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক জেলের মৃত্যু হয়েছে।  আজ শনিবার বিকেল ৪টায় এ ঘটনাটি ঘটে। নিহতে মোঃ শফিকুল ইসলাম (৩৫)  জেলে উপজেলা সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,সকালে ঐ জেলেটি ধানকুনিয়া নামক হাওরে মাছ ধরতে গেলে বজ্রপাতে  সে গুরুতর আহত হন।
তার আত্মীয় স্বজনরা গুরুতর আহত অবস্থায় হাওর  থেকে তাকে উদ্ধার করে স্থানীয় ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে নিয়ে গেলে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ব্যাপারে ধর্মপাশা থানার অফিসার ইনচার্জ (ওসি) এজাজুল  ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..