সিলেট ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০১৮
সিলেট :: কানাইঘাট প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আব্দুর রবের ভগ্নিপতি ও ব্যবসায়ী শিক্ষানুরাগী সমাজসেবী আব্দুছ সালামকে দেখতে হাসপাতালে যান কানাইঘাট প্রেসক্লাবের নেতৃবৃন্দ। বুধবার (১২ ডিসেম্বর) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যান কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি শাহজাহান সেলিম বুলবুল ও অর্থ সম্পাদক মিসবাহুল ইসলাম চৌধুরী, সদস্য কাওছার আহমদ।
এসময় তারা অসুস্থ্য আব্দুছ সালামের চিকিৎসার খোঁজ খবর নেন ও তার আশু রোগ মুক্তি কামনা করেন। উল্লেখ্য, কারিতাসের রিং টিউবওয়েলের স্থান নির্ধারণকে কেন্দ্র করে বিগত ২১ নভেম্বর মিকিরপাড়া গ্রামের মৃত হাছন রাজার পুত্র আবুল কালাম, আবুল কালামের পুত্র রাসেল আহমদ, কালা মিয়ার পুত্র সেলিম উদ্দিন, এরালিগুল গ্রামের মৃত আব্দুল জলিলের পুত্র শামীম আহমদ, মৃত হাছন রাজার স্ত্রী এখন বিবি, আবুল কালামের স্ত্রী হাজিরা বেগম ও রিনা বেগম ও আবু সাহিদের স্ত্রী সুমানা বেগম গংরা আব্দুছ সালামকে দেশীয় অস্ত্র সস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন জায়গায় একাধিক কোপ, হাড়ভাঙ্গা ও রগকাটা জখম করে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd