সিলেট ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:২৫ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২৬
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য ও দৈনিক সবুজ সিলেটের সাবেক রিপোর্টার সাংবাদিক জাহেদ আহমদকে ছুরিকাঘাত করে হত্যাচেষ্টার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। গত ২রা মার্চ (সোমবার) দক্ষিণ সুরমা থানায় মামলাটি রুজু করা হয়।
আহত সাংবাদিকের স্ত্রী লাভলী আক্তার বাদী হয়ে এই মামলাটি (মামলা নং-২২) দায়ের করেছেন। মামলায় দক্ষিণ সুরমার আহমদপুরের সিরাজ মিয়ার ছেলে ছাদিক আহমদ ছাদিকে প্রধান আসামি করা হয়েছে।
মামলার এজহার সূত্রে জানা যায়, গত ১৮ ফেব্রুয়ারি দুপুরে আসামি ছাদিক ও তার সহযোগীরা সাংবাদিক জাহেদের নিজ বাড়িতে অতর্কিত প্রবেশ করে। তারা হত্যার উদ্দেশ্যে জাহেদকে লক্ষ্য করে ছুরিকাঘাত করলে গুরুতর জখম হন তিনি। ছুরির আঘাত তার কিডনির পাশ দিয়ে ভেতরে ঢুকে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার পর লাভলী আক্তার থানায় লিখিত এজহার দাখিল করলে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের প্রাথমিক সত্যতা পাওয়ার পর পুলিশ মামলাটি গ্রহণ করেছে। ইতোমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সাংবাদিক জাহেদের রক্তমাখা পোশাক আলামত হিসেবে জব্দ করেছে। ঘটনার প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন করেছে।
ভুক্তভোগী সাংবাদিকের পরিবারের পক্ষ থেকে এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে। মামলার বাদী লাভলী আক্তার প্রশাসনের কাছে দ্রুত আসামিদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd