গোলাপগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে পৌর প্রেসক্লাবের আলোচনা সভা

প্রকাশিত: ৭:৩১ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০১৮

গোলাপগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে পৌর প্রেসক্লাবের আলোচনা সভা

গোলাপগঞ্জ প্রতিনিধি :: ডিসেম্বর মাস বিজয়ের মাস। ১৯৭১ সালের এই মাসে ৩০ লক্ষ শহীদের বিনিময়ে আমরা পেয়েছি লাল সবুজের এই বাংলাদেশ। আর লাল সবুজের এই বাংলাদেশ ছিনিয়ে আনার পেছনে গোলাপগঞ্জের মুক্তি যুদ্বাদের অবদান অনবদ্য। গোলাপগঞ্জ মুক্ত দিবস উপলক্ষে পৌর প্রেসক্লাবের উদ্যােগে আয়োজিত আলোচনা সভায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।

গোলাপগঞ্জ পৌর প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আজিজের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমরা গোলাপগঞ্জবাসীর সভাপতি এস এ মালেক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুল আহাদ, সমবায়ী ব্যাক্তিত্ব নুরুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সাধারণ সম্পাদক মো: রুবেল আহমদ, কোষাধ্যক্ষ ফাহাদ হোসাইন, দপ্তর সম্পাদক হাবিবুর রহমান, কার্য নির্বাহী সদস্য জাহিদ উদ্দিন, এস ইউ শিপলু প্রমুখ।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..