সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৯:৫৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০১৮
মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজারের বড়লেখায় দুইদিন ধরে কাকলী রানী দাস (১৭) নামে এক কলেজ ছাত্রী নিখোঁজ রয়েছে। তাঁকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন।
নিখোঁজ কাকলী বড়লেখা উপজেলার দক্ষিণ-শাহবাজপুর ইউনিয়নের ঘোলষা গ্রামের মিকন দাসের মেয়ে এবং বড়লেখা সরকারি কলেজের একাদশ শ্রেণির প্রথম বর্ষের ছাত্রী। এ ব্যাপারে ওই ছাত্রীর বাবা মিকন দাস বড়লেখা থানায় সাধারণ ডায়েরি (নং-৬৪/১৮) করেছেন।
জিডি সূত্রে জানা গেছে, কাকলী রানী দাস গত ১ সেপ্টেম্বর শনিবার কলেজে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর সে বাড়ি না ফেরায় স্বজনরা কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন কলেজ বন্ধ রয়েছে। স্বজনরা তাকে বিভিন্নস্থানে খোঁজাখুঁজি করেও পাচ্ছেন না।
এ ব্যাপারে বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) শরীফ উদ্দিন সোমবার সন্ধ্যা ৭টায় বলেন, ‘এক কলেজ ছাত্রী নিখোঁজের ঘটনায় তার বাবা থানায় জিডি করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd