মৌলভীবাজারে নতুন পরিবেশ বান্ধব গ্রামীণফোন সেন্টারের যাত্রা শুরু

প্রকাশিত: ৪:৫৮ অপরাহ্ণ, জুন ৩০, ২০২৬

মৌলভীবাজারে নতুন পরিবেশ বান্ধব গ্রামীণফোন সেন্টারের যাত্রা শুরু

নিজস্ব সংবাদদাতা :: আরও সহজ, আধুনিক ও গ্রাহককেন্দ্রিক সেবা প্রদানের লক্ষ্যে মৌলভীবাজারে যাত্রা শুরু করল নতুন পরিবেশ বান্ধব গ্রামীণফোন সেন্টার (জিপিসি)। স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে সামঞ্জস্য রেখে সেন্টারটি ‘মনিপুরী’ ডিজাইনের আদলে সাজানো হয়েছে। সেন্টারটি থেকে সব ধরণের আধুনিক ডিজিটাল সেবা গ্রহণ করতে পারবেন গ্রাহকরা।

একটি গ্রাহকবান্ধব ও ব্যবসায়িক কেন্দ্র হিসেবে মৌলভীবাজারে সম্প্রতি গ্রামীণফোনের এই সেন্টারটি উদ্বোধন করেন প্রতিষ্ঠানের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার (সিসিএও) তানভীর মোহাম্মদ। এসময় জিপিসিতে আসা একজন গ্রাহককে সরাসরি সেবা সংক্রান্ত তথ্য দিয়ে সহায়তা করেন তিনি। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রামীণফোনের সিলেট সার্কেল বিজনেস হেড (সিবিএইচ) তৌফিক জাহান, হেড অব কাস্টমার এক্সপেরিয়েন্স সার্ভিসেস আব্দুল্লাহ আল মাহমুদসহ প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়িক অংশীদার এবং সাধারণ গ্রাহকরাও উপস্থিত ছিলেন।

নতুন এই পরিবেশ বান্ধব জিপিসিটি শুধু একটি সেবাকেন্দ্রই নয়, বরং এমন একটি ওয়ান-স্টপ হাব যেখানে গ্রাহকরা গ্রামীণফোনের সব আধুনিক ডিজিটাল সেবা এবং সর্বশেষ সংস্করণের হ্যান্ডসেটগুলো পাবেন। স্থানীয় জনগোষ্ঠীর কাছে গ্রামীণফোনের নিত্যনতুন উদ্ভাবনী পণ্য এবং আধুনিক ডিজিটাল সেবাগুলো প্রদর্শন ও পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এই কেন্দ্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

গ্রামীণফোনের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার (সিসিএও) তানভীর মোহাম্মদ বলেন, “মৌলভীবাজারের গ্রাহকদের জন্য মানসম্মত ও দ্রুততম সেবা নিশ্চিত করতে এই গ্রামীণফোন সেন্টারটি উদ্বোধন করা হয়েছে, যা স্থানীয় অর্থনীতি ও ডিজিটাল জীবনযাত্রাকে আরও গতিশীল করবে।”

সারা দেশে ডিজিটাল সেবা প্রদানের ক্ষেত্রে অগ্রণী ভুমিকা পালন করছে গ্রামীণফোন। নতুন এই জিপিসি স্থাপন সেই ধারাবাহিকতারই প্রতিফলন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

সর্বশেষ খবর

………………………..