প্রবাস যাত্রা উপলক্ষে মানবাধিকার কর্মী রেজাউল করিমকে বিদায়ী সংবর্ধনা

প্রকাশিত: ১১:৫৮ অপরাহ্ণ, মে ৮, ২০২৬

প্রবাস যাত্রা উপলক্ষে মানবাধিকার কর্মী রেজাউল করিমকে বিদায়ী সংবর্ধনা

আন্তর্জাতিক মানবাধিকার আইন সংস্থা সিলেট জেলার উদ্যোগে মানবাধিকার কর্মী রেজাউল করিমের প্রবাস যাত্রা উপলক্ষে এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর একটি অভিজাত হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে সংস্থার সভাপতি এম মখলিস খানের সভাপতিত্বে প্রধান সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজাউল করিম।

অনুষ্ঠানে বক্তারা রেজাউল করিমের মানবাধিকার আন্দোলনে অবদানের কথা উল্লেখ করে বলেন, তিনি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছেন। প্রবাস জীবনেও তিনি মানবতার কল্যাণে কাজ অব্যাহত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

সংবর্ধিত অতিথির বক্তব্যে রেজাউল করিম বলেন, আমি প্রবাসে চলে যাচ্ছি বলে মানুষের পক্ষে কথা বলা ছেড়ে দেব এমন নয়। আমি সবসময় মানুষের কথা বলবো এবং মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাবো।

তিনি আরও বলেন, আজ আন্তর্জাতিক মানবাধিকার আইন সংস্থা আমাকে যে বিদায়ী সংবর্ধনা দিয়েছে, এতে আমি অত্যন্ত আবেগাপ্লুত। আপনাদের ছেড়ে যেতে কষ্ট হচ্ছে। আমি চাই মানবতা বেঁচে থাকুক এবং মানুষের অধিকার আদায়ে মানবাধিকার সংগঠনগুলো আরও কার্যকর ভূমিকা পালন করুক।

সংস্থার সাধারণ সম্পাদক টিপু চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচার ও সালিশি ব্যক্তিত্ব জামাল আহমদ খান, সংস্থার পরিচালক জে ইউ সেলিম, সহ-সাধারণ সম্পাদক অমর ফারুক সিকদার, জনি মিয়া, অর্থ সম্পাদক বেলাল আহমদ, সহ-অর্থ সম্পাদক তপন চন্দ্র এবং সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান খান আকাশ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর আলম খান, দেলোয়ার হোসেন ও শাকওয়াত হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ। বিজ্ঞপ্তি

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

সর্বশেষ খবর

………………………..