সিলেট ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই মহর্রম, ১৪৪৮ হিজরি
প্রকাশিত: ১০:৫৩ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২৩
প্রবাল দেবনাথ অপু :: বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমিটি ও সিলেট বিভাগীয় কমিটির উদ্যেগে পরিচিতি ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
শুক্রবার (৭ জুলাই) নগরীর এইচএফ সেন্টারে উক্ত সভায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও সিলেট বিভাগীয় কমিটির আহ্বায়ক সাজিদুর রহমান সোহেল এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ও বক্তব্য প্রদান করেন বীর মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় নির্বাহী সদস্য প্রিন্সিপাল মোঃ আবুল মহসিন চৌধুরী মাসুদ, বীর মুক্তিযোদ্ধার গর্বিত সন্তান, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সিলেট বিভাগীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক প্রবাল দেবনাথ অপু, সিলেট বিভাগীয় কমিটির মহাসচিব মোঃ ইমরান খান রায়হান, সিলেট জেলার যুগ্ম-আহ্বায়ক মোঃ দিলোয়ার, যুগ্ম আহবায়ক জামিল আহমদ, যুগ্ম আহবায়ক ফারুক আহমদ, সিলেট জেলার সদস্য সচিব মোঃ সাইফুল ইসলাম, যুগ্ম-সদস্য সচিব রথীন্দ্র সূত্রধর, যুগ্ম-সদস্য সচিব সুলতান আহমদ চৌধুরী, সদস্য মোঃ গোলাপ মিয়া।
মহান মুক্তিযুদ্ধের চেতনা ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ হৃদয়ে ধারণ করে দেশের উন্নয়নে কাজ করতে মুক্তিযুদ্ধা সন্তান সংসদের সকল সদস্যদের প্রতি আহবান জানিয়েছেন বক্তারা ।
বক্তারা আরও বলেন, বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে নিজেদের জীবন তুচ্ছ করে সেদিন মুুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিল পিতারা। তাদের জন্য আমরা স্বাধীন রাষ্ট্র পেয়েছি। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে কাজ করতে হবে। মুক্তিযোদ্ধারা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান। বাংলাদেশে আর কখনো মুক্তিযোদ্ধাদের জন্ম হবে না। আমরা বীর যোদ্ধাদের গর্বিত সন্তান। সর্বদা মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ লালন করতে হবে। মুক্তিযোদ্ধাদের তাদের যোগ্য সম্মান দিতে হবে। শুধু তাই নয় বর্তমান দেশ উন্নয়নের মহাসড়কে পরিণত হয়েছে। দেশে এমন কোন বিভাগ নেই যেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি। মুক্তিযোদ্ধাদের অবদান বাঙালি জাতির স্মৃতিতে চির অম্লান হয়ে থাকবে।
পরিশেষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমিটি ও সিলেট বিভাগ-জেলার নেতৃবৃন্দ বলেন আগামীর বাংলাদেশ হোক মুক্তিযুদ্ধের চেতনার, অসাম্প্রদায়িক, উন্নত সমৃদ্ধ ও স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd