সিলেট ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, জুন ১৩, ২০২০
সিলেট :: সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও জাতীয় চারনেতার অন্যতম শহীদ ক্যাপ্টেন মনসুর আলীর সুযোগ্য সন্তান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন বর্ষিয়ান রাজনীতিবীদ মো. নাসিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার নেতৃবৃন্দ।
এক শোকবার্তায় এসোসিয়েশনের সভাপতি শামীমা নাসরিন ও সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক বলেন, মো. নাসিম ছিলেন একজন দেশপ্রেমিক রাজনীতিবীদ। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারণ ও লালন করে আজীবন মানুষের অধিকার আদায়ের রাজনীতি করে গেছেন। তার মৃত্যুতে বাংলাদেশ একজন খাঁটি দেশপ্রেমিককে হারালো।
নেতৃবৃন্দ সাবেক স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিমের রূহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd