সিলেট ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০১৯
ক্রাইম সিলেট ডেস্ক : নির্বাচন কমিশন সচিবালয়ের নির্দেশে কুলাউড়া থানার ওসি শামীম মূসাকে অন্যত্র বদলি করা হয়েছে। তাকে পুলিশের ক্রিমিনাল ইনভেসটিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) প্রধান কার্যালয়ে বদলি করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ সারোয়ার আলম।
কুলাউড়া উপজেলা পরিষদ নির্বাচনের মাত্র ২ দিন আগে বদলি আদেশ পাওয়ার পর ওসি শামীম মূসা ইতোমধ্যে থানার ওসি (তদন্ত) সঞ্চয় চক্রবর্তীর কাছে ওসি দায়িত্ব হস্তান্তর করেছেন। ২০১৭ সালের জুলাই মাসের ৭ তারিখে কুলাউড়া থানায় যোগদান করেন ওসি মূসা। এর আগে তিনি হবিগঞ্জ জেলার লাখাই থানায় দায়িত্ব পালন করেন।
একটি সূত্র নিশ্চিত করে- ওসি মূসার সাথে স্থানীয় আওয়ামী লীগের প্রার্থী এবং নেতা-কর্মীদের সঙ্গে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব চলছিল। এ কারণে নানা অভিযোগ স্বরাষ্ট্রমন্ত্রীর টেবিল অবধি পৌঁছে। এ নিয়ে গত ৭ মার্চ প্রধান নির্বাচন কমিশনার বরাবরে লিখিত অভিযোগ করেন কুলাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আসম কামরুল ইসলাম। বেশ কয়েকজন ভাইস চেয়ারম্যানও ওসি মূসার বদলি চেয়ে লিখিত অভিযোগ করেন।
অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ সারোয়ার আলম বলেন- নির্বাচন কমিশনের নির্দেশে অনত্র বদলি করা হয়েছে কুলাউড়া থানার ওসিকে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd