সিলেট ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১১:২৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০১৮
কমলগঞ্জ প্রতিনিধি :: কমলগঞ্জ উপজেলার ৮ মাধবপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ধলাই চা বাগানের ১নং সেকশনে মধ্যে মধ্যবয়সী এক অজ্ঞাত বিধবা নারীর মস্তক বিহীন লাশ পাওয়া গেছে। মহিলাটিকে হত্যা করার আগে গণধর্ষন করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে। লাশ উদ্ধারের পাশ থেকে বিভিন্ন যৌন উত্তেজক ট্যাবলেট এর খোসা পাওয়া গেছে। শনিবার (২২সেপ্টেম্বর) দুপুরে চা শ্রমিকরা ১নং সেকশনে চা পাতা তুলতে গেলে মস্তক বিহীন একটি নারীর লাশ পরে থাকতে দেখে বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করে। কমলগঞ্জ থানার ওসি আরিফুর রহমানের নেতৃত্বে একটি টিম গিয়ে লাশ উদ্ধার করে। এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন ৮ নং মাধবপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার বাবু শিব নারায়ন।
কমলগঞ্জ থানার ওসি আরিফুল ইসলাম এ বিষয়ে বলেন ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হবে। রিপোর্ট লেখা পর্যন্ত অজ্ঞাত নামা এই মহিলার লাশ এখনো কমলগঞ্জ থানায় রয়েছে বলে মুঠোফোনে আলাপকালে জানান বাবু শিব নারায়ন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd