ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিএনএ’র সভাপতিকে সংবর্ধনা

প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২০

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিএনএ’র সভাপতিকে সংবর্ধনা

সিলেট :: বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি কামাল হোসেন পাঠোয়ারীকে সিলেটে সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে বিএনএ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার পক্ষ থেকে ফুল ও ক্রেস্ট দিয়ে তাকে সংবর্ধিত করা হয়।

বিএনএ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি শামীমা নাসরিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেকের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- নরসিংদী নার্সেস ওয়েলফেয়ার এসোসিয়েশনের মহাসচিব মাজহারুল ইসলাম মনির, বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটির প্রাক্তন সভাপতি রাজিব কুমার বিশ্বাস, বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটির মো. রাকিবুল হাসান, এনামুল হাসান, বাংলাদেশ বেসিক গ্র্যাজুয়েট নার্সেস সোসাইটির যুগ্ম সাধারণ সম্পাদক কুমার রায়, বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস এসোসিয়েশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমিন হোসাইন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বিএনএ এর সদস্য মো. আলতাফ হোসেন, রুহুল আমিন কাজল, মো. ইসমাইল হোসেন, সিলেট কুষ্ঠ হাসপাতালের নার্সিং কর্মকর্তা হাসান মাহমুদ প্রমুখ।

এছাড়া বিএনএ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার কর্মকর্তারাও সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

October 2020
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

সর্বশেষ খবর

………………………..