সিলেট ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১:৩৬ অপরাহ্ণ, মে ১১, ২০২৬
জৈন্তাপুর প্রতিনিধি :: মেডিকেল রিপ্রেজেনটিভদের পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে সিলেটের জৈন্তাপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। “দালাল নয়! মেডিকেল রিপ্রেজেনটিভগণ এদেশের সর্বোচ্চ শিক্ষিত ও প্রশিক্ষিত জনগোষ্ঠী” এই স্লোগানকে সামনে রেখে সোমবার সকাল ১১টায় জৈন্তাপুর মডেল ফারিয়ার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনটি জৈন্তাপুর পূর্ববাজার উপজেলা গেইট থেকে শুরু হয়ে স্টেশন বাজার, থানা গেইট প্রদক্ষিণ করে স্মৃতিসৌধে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
বক্তারা বলেন, সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঘটে যাওয়া একটি “ন্যক্কারজনক” ঘটনার প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করা হয়েছে। তারা অভিযোগ করেন, মেডিকেল রিপ্রেজেনটিভদের অন্যায়ভাবে “দালাল” আখ্যা দিয়ে আটক করা হয়েছে, যা এই পেশাজীবীদের জন্য অপমানজনক।
বক্তারা আরও বলেন, দেশের স্বাস্থ্যখাতে ওষুধ কোম্পানির প্রতিনিধিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাই তাদের পেশাগত সম্মান ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন জৈন্তাপুর মডেল ফারিয়ার সভাপতি মোঃ রুহুল আমিন, সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, সহ-সভাপতি মোঃ সাবলু, সহ-সভাপতি সুরুজ আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিনসহ উপদেষ্টা মণ্ডলীর সদস্য মোঃ রায়হান পারভেজ, খোঃ ফিরোজ আহমেদ ও নিমাই চন্দ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd