সিলেট ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, মার্চ ৭, ২০১৯
সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে মা-মেয়ের প্রতিদ্বন্ধিতা নিয়ে এলাকায় তোলপাড় চলছে। দু’জনেই মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। মা মিনারা বেগম কলস প্রতীক নিয়ে ও মেয়ে সাদিয়া বখত সুরভী ফুটবল প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন।
সাদিয়া বখত সুরভী বীর মুক্তিযোদ্ধা শাহজাহান বখতের কন্যা। তিনি সুনামগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক। এর আগে সুরভী সুনামগঞ্জ জেলা পরিষদে সদস্য পদে নির্বাচন করেছেন। এবার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন। মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হিসেবে ভোট প্রার্থনা করছেন তিনি।
অন্যদিকে, কলস প্রতীকের প্রার্থী মিনারা বেগমও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য দাবি করে প্রচারণা চালাচ্ছেন। তিনি দাবি করেন, শাহজাহান বখতের বিবাহিত স্ত্রী তিনি।
যদিও বখত পরিবারের পক্ষ থেকে তা অস্বীকার করা হয়। এতে মা-মেয়ে দু’জনেই প্রচারণায় ভোটারদের তোপের মুখে পড়ছেন। এছাড়া বখত পরিবারের আরেক সদস্য রশিদ বখত নজরুল চেয়ারম্যান পদে প্রতিদ্ধন্ধিতা করছেন।
এ নিয়ে তোলপাড় চলছে সুনামগঞ্জজুড়ে। ভোটাররা বলছেন, বখত পরিবারের প্রতি মানুষের শ্রদ্ধা, ভালোবাসা আছে। তবে এবারের নির্বাচনে একই পরিবার থেকে তিনজন প্রার্থী হওয়ায় বিষয়টা ভালোভাবে নিচ্ছে না মানুষ।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd