সিলেট ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০১৮
ছাতক প্রতিনিধি :: ছাতকে আওয়ামীলীগ নেতা আলোচতি ফারুক মিয়া হত্যাকান্ডের ঘটনায় তাজ উদ্দিন(৩৫) নামের এক আসামীকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার রাতে চট্টগ্রামের বোয়ালখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করেন পিবিআই পুলিশ। তাজ উদ্দিন ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের রাজারগাঁও গ্রামের আখলিছ আলীর পুত্র।
গোপন সংবাদের ভিত্তিতে ও মোবাইল ট্যাকিংয়ের মাধ্যমে বোয়ালখালী থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে ফারুক মিয়া হত্যাকান্ডের এজাহারভুক্ত অন্যতম আসামী তাজ উদ্দিনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ফারুক মিয়া হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd