সিলেট ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০১৮
মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে তিনটি বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।বুধবার সকালে মহিলা কলেজের সামনের রাস্তার পাশ থেকে বস্তু তিনটি উদ্ধার করা হয়।
জানা যায়, ‘সকাল ৮টার দিকে ওই এলাকার বাসিন্দা জাবেদ মিয়া রাস্তা দিয়ে যাওয়ার সময় সন্দেহজনক কিছু জিনিস পড়ে থাকতে দেখতে পান। পরে তিনি থানায় খবর দিলে পুলিশ ফোর্স গিয়ে তিনটি বোমা সাদৃশ্য বস্তু, একটি কাটার, একটি টচ লাইট, রড ও লাঠি পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করে।’
কমলগঞ্জ থানার (ওসি) মোক্তাদির হোসেন উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা বিব্রত। এগুলোর মধ্যে কি থাকতে পারে তা জানা নেই। থানায় এনে নিরাপদ স্থানে রাখা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা করার পর বুঝা যাবে এগুলো আসলে কি।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd