বিশ্বনাথে সাবেক ছাত্রলীগ নেতা নিখোঁজ, থানায় জিডি

প্রকাশিত: ৮:০৭ অপরাহ্ণ, জুন ৮, ২০২৬

বিশ্বনাথে সাবেক ছাত্রলীগ নেতা নিখোঁজ, থানায় জিডি

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে লোকমান আহমদ নামে এক সাবেক ছাত্রলীগ নেতা নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। নিখোঁজ লোকমান আহমদ বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং দুলর্ভপুর গ্রামের মোঃ ইসমাইল আলীর ছেলে। গত ০৭ জুন দুপুরে বিশ্বনাথ বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি। এই ঘটনায় তাঁর পিতা ইসমাইল আলী বিশ্বনাথ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) অন্তর্ভুক্ত করেছেন, যার জিডি নং-৫৩৪।

জিডি সূত্রে জানা গেছে, গত ০৫ আগস্ট ২০২৪ ইং তারিখের পর থেকে বিভিন্ন ব্যক্তি লোকমান আহমদকে প্রাণনাশ, হত্যা ও গুমের ভয়ভীতি প্রদর্শন করে আসছিল। গত ০৭ জুন ২০২৬ ইং তারিখ দুপুর আনুমানিক ১২:৩০ ঘটিকায় ব্যক্তিগত খরচের উদ্দেশ্যে তিনি বিশ্বনাথ বাজারের উদ্দেশ্যে রওনা হন। কিন্তু গভীর রাত পর্যন্ত বাড়ি না ফেরায় তাঁর ব্যবহৃত মোবাইল নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে ফোনটি বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে আত্মীয়-স্বজন ও সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান মেলেনি। সাবেক এই ছাত্রলীগ নেতার নিখোঁজের পর থেকে তাঁর পরিবার চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতায় দিনাতিপাত করছেন। নিখোঁজ লোকমানের বাবা ইসমাইল আলী বলেন, “বিগত ৫ আগস্টের পর থেকেই আমার ছেলেকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছিল। বাজারে যাওয়ার পর থেকে সে আর বাড়ি ফেরেনি, ফোনও বন্ধ। আমার ছেলেকে অক্ষত অবস্থায় ফিরে পেতে আমি প্রশাসনের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করছি।” বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, “সাবেক ছাত্রলীগ নেতা নিখোঁজের ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখছি। নিখোঁজ যুবকের সর্বশেষ অবস্থান জানতে তাঁর ব্যবহৃত মোবাইল নম্বরের কল রেকর্ড (CDR) এবং লোকেশন ট্র্যাকিংয়ের কাজ চলছে। তাকে উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।”

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

সর্বশেষ খবর

………………………..