সিলেট ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৩:৩৩ পূর্বাহ্ণ, মে ৫, ২০২১
সিলেট :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিমের শারীরিক অবস্থা হটাৎ করে অবনতি হওয়ায় সিলেট নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পারিবারিক সুত্রে জানা গেছে।
সাবেক এ সাংসদ দীর্ঘদিন থেকে শারিরিক নানা জটিলতায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিলেও গত কয়েক মাস থেকে বাসায় থেকে ডাক্তারদের তত্ত্বাবধায়নে ছিলেন। তবে মঙ্গলবার তাঁর অবস্থার অবনতি হলে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তরিত করা হয়। শ্বাসকষ্টজনিত কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হলেও করোনা আক্রান্ত কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
মঙ্গলবার (৪ মে) দিলদার হোসেন সেলিমের অবস্থা এতোটাই সংকটাপন্ন হয়ে পড়ে যে চিকিৎসকরা দ্রুত আইসিইউতে ভর্তির পরামর্শ দেন।
তিনি বর্তমানে নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন আছেন বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে। তাঁর স্ত্রী জেবুন নাহার সেলিম দ্রুত আরোগ্যের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।
উল্লেখ্য, দিলদার হোসেন সেলিম সিলেট-৪ আসনের নির্বাচিত সাবেক সংসদ সদস্য। এছাড়া তিনি সিলেট জেলা ক্রীড়া সংস্থার একাধিকবারের সাধারণ সম্পাদক ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়াম্যান ছিলেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd