সিলেট ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ১০:৫৭ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০১৯
সিলেট :: দৈনিক কাজিরবাজার পত্রিকার স্টাফ ফটো সাংবাদিক বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সদস্য রেজা রুবেলকে গুম করার হুমকি দিয়েছে এক দুর্বৃত্ত।
শনিবার বিকেল ৪ টা ৫০ মিনিটে (০১৭৮৪৯৯৪৮১৯ নাম্বার) মোবাইল ফোন থেকে তাকে হুমকি দেয়া হয়।
এ বিষয় রেজারুবেল বাদি হয়ে নিজের নিরাপত্তা চেয়ে কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেছেন। যার নং ১৪৮৯ (২৭.০৪.১৯)।
জিডিতে তিনি উল্লেখ করেন- শনিবার বিকালে একটি অপরিচিত নাম্বার ০১৭৮৪৯৯৪৮১৯ থেকে তার ব্যবহৃত ০১৭১৭৮৪৮৭৫১ নাম্বারে কল করে নিজেকে র্যাব পরিচয় দিয়ে তাকে গুম করার হুমকি ও অশ্লীল ভাষায় গালিগালাজ করে। তখন দুর্বৃত্তকে তার পরিচয় জানতে চাইলে ‘সময় হলে দেখা যাবে’ বলে সংযোগ বন্ধ করে দেয়। দুর্বৃত্তের এমন ফোন কল পেয়ে চরম নিরাপত্তাহীনতায় ভোগছেন বলে রেজা রুবেল জিডিতে উল্লেখ করেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd