ছাতক প্রতিনিধি :: ছাতকে আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে ছাতক পৌরসভার উদোগে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে র্যালী শেষে পৌরসভার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আরোচনা সভা। সকালে পৌরভবন এলাকা থেকে বের করা হয় এক বর্ণাঢ্য র্যালী। র্যালীটি শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর চত্ত্বরে এসে শেষ হয়। পরে পৌর সম্মেলন কক্ষে পৌর মেয়র আবুল কালাম চৌধুরীর সভাপতিত্বে ও পৌর সচিব সামছুদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, পৌরসভার নির্বাহী প্রকৌশলী রতœাংকুর দাস, হিসাব রক্ষণ কর্মকর্তা এমদাদুল ইসলাম, পৌর কাউন্সিলর ধন মিয়া, আছাব মিয়া, সুদিপ দে, মহিলা কাউন্সিলর মিলন রানী দাস, তাসলিমা জান্নাত কাকলী, এস এস কে এস পরিচালিত সূর্য্যের হাসি ক্লিনিকের পরিচালক স্বপ্না বেগম, শিক্ষিকা পারভিন আক্তার প্রমুখ।
এসময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে জামাল আহমদ, কলসুমা বেগম, শহীদুল হক মোল্লা, রতন দেব, চন্দন বর্ধন, শীলা বড়ুয়া, কুন্তলা রায়, লাভলী ব্যানার্জী, নাজির আহমদ, কল্যাণব্রত দাস, অজিত দাস, বিজয় পাল, দিপা দাস, লিলি দেব, শিক্ষক মানিক মিয়া লিটু, ফারুক আহমদ, নিজাম উদ্দিন, আম্বিয়া বেগম, স্বপ্না ভট্টাচার্য, শামীমা আক্তারসহ শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।