সিলেট ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ৮:৪৩ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০১৮
কমলগঞ্জ প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মোনাহিম আহমেদ (৩৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শমশেরনগরে এ দুর্ঘটনা ঘটে।
শমশেরনগর পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, সিংরাউলি গ্রামের মৃত আব্দুল মতীনের ছেলে মোনাহিম নিজের নির্মানাধীন ভবনে মোটরের সাহায্যে পানি দিচ্ছিল। হঠাৎ বৈদ্যুতিক শর্টসার্কিট হলে সে বিদ্যুতায়িত হয়। নিহতের পরিবার সূত্রে জানা যায়, ঘটনার সময় ওই স্থানে কেউ ছিল না। পরে ভবনের নির্মাণ শ্রমিকরা মোনাহিমকে পড়ে থাকতে দেখেন।
সাথে সাথে তাকে উদ্ধার করে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে মৌলভীবাজার সদর হাসাপতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন। শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই সায়েম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd