সিলেট ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জিলকদ, ১৪৪৭ হিজরি
প্রকাশিত: ২:১০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০১৮
ছাতক প্রতিনিধি :: ছাতকে জেলা বিএনপি’র সাবেক সহ সভাপতি, প্রবীন রাজনীতিবিদ তকদ্দুছ আলী পীরকে গ্রেফতার করায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান। রাজনৈতিক প্রতিহিংসা ও হয়রানীর উদ্দেশ্যে বিএনপির এ প্রবীন নেতাকে গ্রেফতার করা হয়েছে বলে এক বিবৃতিতে তিনি উল্লেখ্য করেন। তার বিরুদ্ধে দায়েরী মিথ্যা ও ষড়যন্ত্র মূলক মামলা প্রত্যাহার করে অভিলম্বে নিঃশর্ত মুক্তি দাবী করেছেন তিনি। অপর এক বিবৃতিতে উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমদ, সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন চেয়ারম্যান, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন মহি, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু হুরায়রা ছুরত, ফরিদ উদ্দিনসহ নেতৃবৃন্দ তকদ্দুছ আলী পীরের নিঃশর্ত মুক্তি দাবী করেছেন।
Sharing is caring!


………………………..

Design and developed by best-bd